Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজ ফের বৃষ্টি রাজ্যে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? আজকের আপডেট

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: শীতের শেষে হালকা বৃষ্টি শুরু হয়েছে রাজ্যে। আপাতত কলকাতা বা দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে আর বৃষ্টির পূর্বাভাস না থাকলেও ভিজতে পারে উত্তর। দক্ষিণবঙ্গে পারদ চড়ছে ধীরে ধীরে। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত তাপমাত্রা একই রকম থাকলেও খুব শীঘ্রই এন্ট্রি নেবে তীব্র গরম।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    সকালের দিকে সামান্য হলেও শীতের আমেজ রয়েছে দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে সেই আমেজ বজায় থাকবে। আপাতত আগামী ৪৮ ঘণ্টায় দিনের ও রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। সোমবারের পর থেকে বাড়বে তাপমাত্রা। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে জেলায় জেলায়।

    হাওয়া অফিস সুত্রে খবর, সাগরে নিম্নচাপের জেরে জম্মু ও কাশ্মীর সংলগ্ন এলাকায় সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আবার ২ মার্চ আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। ফলে তাপমাত্রার ওঠানামা
    অব্যাহত থাকবে।

    আরও পড়ুন: আজকের রাশিফল ২৮ ফেব্রুয়ারি, বড়সড় সুসংবাদ পাবে এই চার রাশি

    দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার পর্যন্ত তাপমাত্রার বড়সড় হেরফের হবে না। তার পরের তিন দিন ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। ২ থেকে সর্বোচ্চ ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আপাতত শুকনো থাকবে আবহাওয়া। হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে

    south bengal weather(217)

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরে। উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার
    পূর্বাভাস। বৃষ্টির পাশাপাশি উত্তরের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। দৃশ্যমানতা কোথাও কোথাও ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যাওয়ার সম্ভাবনা। রবিবার থেকে তাপমাত্রা বাড়বে উত্তরেও। দুই তিন ডিগ্রি বাড়তে পারে। ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।

    Click here to Read More
    Previous Article
    ‘পচা শামুকে পা কেটে ফেললেন!’ রাজ্যসভায় কোয়েল, ভক্তদের ক্ষোভে উত্তাল নেটদুনিয়া
    Next Article
    SIR লিস্টে নাম থাকলেই নিশ্চিন্ত নন! পাশে এই শব্দ থাকলে ভোট দিতে পারবেন না

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment