Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সিঙ্গুর মামলায় ঘুরে গেল মোড়, ৭৬৬ কোটি দেওয়া নিয়ে রাজ্যকে বড় নির্দেশ হাই কোর্টের

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানা নিয়ে বহুদিন ধরেই আদালতে মামলা চলছে। সেই মামলাতেই এবার কিছুটা স্বস্তি পেল রাজ্য সরকার। টাটাদের প্রায় ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার যে নির্দেশ আগে দেওয়া হয়েছিল, সেটায় আপাতত ৮ সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। তবে এই সময়ের মধ্যে রাজ্য সরকারকে ব্যাঙ্ক গ্যারান্টি জমা দিতে হবে বলেও জানিয়েছে আদালত।

    কী রায় দিল হাই কোর্ট (Calcutta High Court)?

    বৃহস্পতিবার হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চ জানায়, এখনই টাটাদের টাকা দিতে হবে না। আগামী আট সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে ব্যাঙ্ক গ্যারান্টি জমা করতে হবে। তারপর এই মামলায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

    মামলার সূত্রপাত

    এই মামলার শুরু ২০২৩ সালে ট্রাইব্যুনালের এক নির্দেশকে ঘিরে। তখন বলা হয়েছিল, সিঙ্গুরে টাটার ন্যানো কারখানা না হওয়ায় টাটা গোষ্ঠীকে ৭৬৫ কোটি ৭৮ লক্ষ টাকা দিতে হবে রাজ্য সরকারকে। সেই সঙ্গে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ১১ শতাংশ হারে সুদও দেওয়ার কথা বলা হয়েছিল।

    এরপরই হাই কোর্টে (Calcutta High Court) যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের অভিযোগ ছিল, ট্রাইব্যুনালের বিচারকের সঙ্গে টাটা গোষ্ঠীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাই রায় পক্ষপাতদুষ্ট হতে পারে।যদিও হাইকোর্ট সেই দাবি মানেনি। পরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টেও যায়। কিন্তু সেখানেও রাজ্যের আবেদন খারিজ হয়ে যায়। এরপর মামলা ফের কলকাতা হাই কোর্টে ফিরে আসে। এই মামলার শুনানি আগেই শেষ হয়েছিল। এর মধ্যেই রাজ্যে নির্বাচনের ফল প্রকাশ হয়েছে এবং সরকার বদলের পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপি সরকার গঠনের পথে। তার মধ্যেই বৃহস্পতিবার এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল হাই কোর্ট।

    উল্লেখ্য, ২০০৬ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরে টাটার ন্যানো কারখানা তৈরির ঘোষণা করেছিলেন। সেই প্রকল্পের জন্য প্রায় ১০০০ একর জমি দেওয়া হয়েছিল টাটাদের। কিন্তু আন্দোলন ও বিতর্কের জেরে শেষ পর্যন্ত সেখানে কারখানা তৈরি হয়নি।

    Calcutta High Court

    আরও পড়ুনঃ কৌশলে পাতা হয়েছিল ফাঁদ! কীভাবে ‘টার্গেট’ হলেন চন্দ্রনাথ? তদন্তে নতুন তথ্য

    পরে ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টাটাদের কাছ থেকে জমি ফেরত চায়। টাটা গোষ্ঠী জমি ফেরাতে রাজি হলেও, প্রকল্পে যে খরচ হয়েছিল সেই টাকা ফেরত দাবি করে। কিন্তু সেই দাবি মানতে রাজি হয়নি রাজ্য সরকার। তারপর থেকেই এই আইনি লড়াই শুরু হয় (Calcutta High Court)।

    Click here to Read More
    Previous Article
    শ্রমিকের যন্ত্রণা কষ্ট আমার থেকে ভাল কেউ বুঝেবে না, ওদের জীবন দিয়ে রক্ষা করব : প্রদীপ বিজলি
    Next Article
    দ্বিতীয় দিনও ফেরালেন রাজ্যপাল! নির্বাচনে জিতেও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে পারবেন না বিজয়? উঠছে প্রশ্ন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment