Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সই-জাল মামলায় কমল বিপদ! হাইকোর্টের এক নির্দেশে স্বস্তিতে অভিষেক

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভায় সই-জাল কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই জল অনেকদূর গড়িয়েছে। এবার এই মামলাতেই বড় স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) জানিয়েছে, আগামী ১৭ জুলাই অবধি তাঁর বিরুদ্ধে কোনও দমনমূলক আইনি পদক্ষেপ নেওয়া যাবে না।

    সই-জাল মামলায় চাপ কমল অভিষেকের | (Abhishek Banerjee)

    শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের জরুরি বেঞ্চ অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছে। আগামী ১৭ জুলাই অবধি এই মেয়াদ বাড়ানো হয়েছে। বিচারপতি এদিন জানান, বিচারপতি কৌশিক চন্দ এই মামলার বিশদ শুনানি করেছেন ও তিনি এখন সার্কিট বেঞ্চে আছেন। সেই কারণে তাঁর এজলাস না ফেরা অবধি এই সুরক্ষার মেয়াদ বহাল থাকবে।

    আরও পড়ুনঃ একধাক্কায় ৫ হাজার! রাজ্যের NHM কর্মীদের বেতন বাড়াল সরকার, কবে থেকে মিলবে?

    বিধানসভার সই-জাল কাণ্ডে জোরকদমে তদন্ত করছে সিআইডি। এই মামলায় তদন্তকারী সংস্থার স্ক্যানারে রয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। কয়েকদিন আগেই ভবানী ভবনে লম্বা জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন তিনি।

    অভিষেকের পাশাপাশি সেদিন সিআইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষও। তাঁকে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। অন্যদিকে অভিষেককে সাড়ে ৮ ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করা হয়।

    Abhishek Banerjee

    এদিকে রাজ্যে পালাবদলের পর থেকে একের পর এক বিতর্কে জড়াচ্ছেন অভিষেক। তাঁর বিরুদ্ধে বহু বিস্ফোরক অভিযোগ উঠেছে। জড়িয়েছেন আইনি জটিলতাতেও। তবে এবার সই-জাল কাণ্ডে বড় স্বস্তি পেলেন তিনি। আগামী ১৭ জুলাই অবধি তৃণমূল সাংসদের রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট। ফলে এই মামলায় তাঁর চাপ অনেকটা কমল বলে মনে করছেন অনেকে।

    এদিন সই-জাল মামলায় অভিষেক খানিকটা স্বস্তি পেলেও ডিজে মন্তব্যের প্রেক্ষিতে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সংক্রান্ত মামলায় হাইকোর্টে ফের ধাক্কা খেয়েছেন তিনি। দ্রুত শুনানির আবেদন জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হলেও বিশেষ লাভ হয়নি। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, আগামী মঙ্গলবারের আগে তিনি কোনও আবেদন শুনবেন না। ওইদিন ফের দৃষ্টি আকর্ষণ করা হলে দ্রুত শুনানির বিষয়ে বিবেচনা করা হবে।

    Click here to Read More
    Previous Article
    সংজ্ঞা হারালেন অপরুপা পোদ্দার, নাটকীয় মুহূর্ত তৈরি হয় শ্রীরামপুর থানার বাইরে
    Next Article
    কার সঙ্গে হয়েছিল গোপন যোগাযোগ? দেবরাজের ডিলিট চ্যাট নিয়ে তোলপাড়

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment