Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সবরকম সহযোগিতা করবে তৃণমূল, ‘স্যার আপনি মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডার সামলান’: প্রতিমা মন্ডল

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ বারুইপুরের নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় (Baruipur Rape and Murder Case) ক্ষুদ্ধ জনতা। শেষ পাওয়া খবর অনুযায়ী তিনজনকে গ্রেফতার করা হয়েছে, আরও তিনজনকে জেরা চলছে। সোমবারেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনায় জিরো টলারেন্স নীতি নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন। আগামীকাল তিনি নিজেই পুলিশ সুপারের দফতরের তদন্তের কাজ কতটা এগোলো পর্যালোচনা করতে যাবেন। এরই মাঝে মমতার তৃণমূলের (TMC) সদস্যা প্রতিমা মন্ডলের (Pratima Mondal) সাংবাদিকদের দেওয়া বক্তব্য ভাইরাল।

    প্রতিমা মন্ডল জানাচ্ছেন, ‘পরিবারের পাশে আছি আমরা। মমতাদি নেত্রী পরিবারের সাথেই থাকবেন ও সব রকমের আইনি সহায়তা করা হবে। মানসিকভাবে তৃণমূল কংগ্রেস ও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নির্দেশমত, আমি, বিভাস সর্দার, বিমান বন্দ্যোপাধ্যায় ও দোলা সেন সেখানে গিয়েছিলাম, যেখানে বারুইপুরে হাজার হাজার মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল। আপনাদের মাধ্যম দিয়ে সেই হাজার হাজার মানুষদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।

    মমতা বন্দ্যোপাধ্যায় কি পরিবারের সাথে কথা বলেছেন?

    এই প্রশ্নের উত্তরে প্রতিমা বলেন, আমি তখন ওই ঘরে উপস্থিত ছিলাম। দোলা সেনের ফোন থেকে মমতাদি মেয়েটির বাবার সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে তিনি যেতে চেয়েছিলেন গতকাল থেকেই। কিন্তু পুলিশ আমার বাড়িতে একপ্রকার হোম অ্যারেস্টের মত পরিস্থিতি তৈরি করে দিয়েছে। আমি হয়তো যেতে পারিনি কিন্তু ওই পরিবারের কাছে আমরা পৌঁছাতে চাই।

    আরও পড়ুনঃ পহেলগাঁও হত্যাকাণ্ডেও যুক্ত ছিল ২৬/১১-র মাস্টারমাইন্ড হাফিজ সইদ! NIA-র চার্জশিটে লস্কর প্রধানের নাম 

    মৃতার পরিবারের দেখা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মৃত নাবালিকার পরিবারের সাথে দেখা করবেন। একথা জানানোর পর প্রতিমা বলে ওঠেন, উনি আমাদের মুখ্যমন্ত্রী। ওনার কোনো স্টেটমেন্ট নিয়ে আমি কিছুই বলতে চাই না। কিন্তু আমরা কোনো ধর্মীয় বা হিংসাত্মক কোনো কথা বলেছি কি না তা আপনারা সবাই জানেন। কিন্তু আমজনতাকে বিভ্রান্ত করছেন, ‘আমি তাকে হাতজোড় করে প্রার্থনা করছি যে, স্যার আপনি মুখ্যমন্ত্রী আপনি আইন শৃঙ্খলা দেখুন। সাম্প্রাদায়িক বা উস্কানিমূলক কোনো কথাই বলা হয়নি, না আগে আর না খনো হবে।

    এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, আমরা বিরোধীদল, আমাদের নিয়ে অনেক বাজে কথা, অপপ্রচার হবে। এটা মেনে নিয়েই আপনাদের সকলের সামনেই যারা আমাদের সাথে গিয়েছিলেন তাদের প্রশ্ন করছি বৃষ্টি মাথায় নিয়ে সেই বাড়িতে পৌঁছালেও আমরা কোনো স্লোগান দিইই, কোনো দলবিরোধী কোন ওকথা বলিনি। আমরা পরিবারের পাশে আছি, আগামীদিনে তাঁর যে ভাবে আমাদের কাছে সাহায্য চাইবে, সেই সাহায্যের হাত আমরা  বাড়িয়ে দেব।

     

    Click here to Read More
    Previous Article
    বাংলার পাঠ্যবইতে শ্যামাপ্রসাদ, ‘তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন না’ সাংবাদিকদের জানালেন সৌগত
    Next Article
    গড় মাথাপিছু আয় ৬ লক্ষ, ভারতের ধনী শহরের তালিকায় কোথায় পশ্চিমবঙ্গ? প্রকাশ্যে রিপোর্ট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment