Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গড় মাথাপিছু আয় ৬ লক্ষ, ভারতের ধনী শহরের তালিকায় কোথায় পশ্চিমবঙ্গ? প্রকাশ্যে রিপোর্ট

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: প্রতি বছরের মতো এবারও আয়ের ভিত্তিতে প্রকাশ্যে এসেছে বিশ্বব্যাঙ্ক গোষ্ঠীর Country Income Classifications Report। বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী বর্তমানে ভারতের মাথাপিছু আয় ২,৭৬০ মার্কিন ডলার। তাই এই মুহূর্তে নিম্ন-মধ্য আয়ের দেশের তালিকায় রয়েছে ভারত। যদিও দেশের অভ্যন্তরীণ আয়ের অর্থনৈতিক চিত্রটা কিন্তু আলাদা।

    বিশ্বব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, নির্ধারিত মানদণ্ডের হিসাবে মাথাপিছু আয় ৪,৬৩৬ মার্কিন ডলার (৪ লক্ষ ৪১ হাজার) বা তার বেশি হলে সেই অঞ্চলটি উচ্চ-মধ্যম আয়ের শ্রেণিভুক্ত হয়ে থাকে।নিম্ন, নিম্ন-মধ্য, উচ্চ-মধ্য এবং উচ্চ এই চারটি শ্রেণীতেই বিশ্ব অর্থনীতি বিভক্ত। সাধারণত পৃথিবীর যেসমস্ত দেশের জনসংখ্যা ৩০,০০০ এর বেশি তাদের আয়ের ভিত্তিতেই শ্রেণিবিভাগ করা হয়।

    উচ্চ-মধ্যম স্তরের আয় পেরোলো কোন ৫ রাজ্যে?

    বিশ্বব্যাংকের এই রিপোর্টে উঠে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য। যেখানে দাবী করা হচ্ছে, ভারতের ৫টি রাজ্য নাকি ইতিমধ্যেই উচ্চ-মধ্যম আয়ের স্তর থেকে এগিয়ে রয়েছে। অর্থাৎ কোনো রাজ্যে উন্নয়নের গতি অনেক বেশী, তো কোথাও আবার অনেক পিছিয়ে। অর্থ্যাৎ উন্নয়নের ধারা দেশের সব রাজ্যে সমান নয়।

    আরও পড়ুনঃ বাংলার পাঠ্যবইতে শ্যামাপ্রসাদ, ‘তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন না’ সাংবাদিকদের জানালেন সৌগত

    ভারতের পাঁচটি ধনী রাজ্য

    বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী তালিকায় প্রথমেই রয়েছে দিল্লি । যার আয় ৬,২১৭ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৫ লক্ষ ৯২ হাজার টাকা। এরপরই রয়েছে কর্নাটক, যার মাথাপিছু যায় ৫,৫৭৯ মার্কিন ডলার বা ৫ লক্ষ ৩২ হাজার টাকা, তেলেঙ্গানা মাথাপিছু ৫,৪০৭ মার্কিন ডলার বা ৫ লক্ষ ১৫ হাজার। চতুর্থ স্থানে রয়েছে তামিলনাড়ু যার মাথাপিছু আয় ৫,৩২৯ মার্কিন ডলার বা ৫ লক্ষ ৮ হাজার টাকা, এবং পঞ্চম স্থানে গুজরাত ।যার আয় ৪,৭০৮ মার্কিন ডলার বা ৪ লক্ষ ৪৮ হাজার টাকা।

    এছড়াও মহারাষ্ট্র, হরিয়ানা, এবং কেরল এই তিনটি রাজ্য খুব অল্প ব্যবধানে উচ্চ-মধ্যম আয়ের সীমার নিচে রয়েছে। এরমধ্যে মহারাষ্ট্রের আয় ৪,৬২৮ মার্কিন ডলার, হরিয়ানার ৪,৬২৭ মার্কিন ডলার, এবং কেরলের আয় ৪,৬১০ মার্কিন ডলার। যদিও বিশেষজ্ঞদের দাবী, আগামী কয়েক বছরে এই তিনটি রাজ্যও উচ্চ-মধ্যম আয়ের তালিকায় উঠে আসতে পারে।

    আরও পড়ুনঃ ২০৩৬-এর মধ্যে ভারতের ‘গ্রোথ ইঞ্জিন’ হবেন মধ্যবিত্তরাই! পরিসংখ্যানের মাধ্যমে জানালেন নির্মলা সীতারামন

    তাহলে কোথায় পশ্চিমবঙ্গ?

    বিশ্বব্যাংকের প্রকাশিত তালিকায় পশ্চিমবঙ্গের নাম নেই। তবে সবচেয়ে কম আয়ের রাজ্যগুলির নাম রয়েছে। সেগুলি হল বিহার যেখানে মাথাপিছু যায় ৯৮৪ মার্কিন ডলার বা ৯৩ হাজার টাকা, উত্তরপ্রদেশ ১,৪০৩ মার্কিন ডলার বা ১ লক্ষ ৩৩ হাজার টাকা ও ঝাড়খণ্ড যার মাথাপিছু আয় ১,৪৭০ মার্কিন ডলার বা ১ লক্ষ ৪০ হাজার টাকা।

    Click here to Read More
    Previous Article
    সবরকম সহযোগিতা করবে তৃণমূল, ‘স্যার আপনি মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডার সামলান’: প্রতিমা মন্ডল
    Next Article
    একটু বৃষ্টিতেই ডুবে যাওয়ার দশা! অতিষ্ঠ হয়ে হাইকোর্টের দ্বারস্থ হাওড়ার বাসিন্দারা

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment