Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘সবে মোছা শুরু হয়েছে, এরপর অনেক কিছুই হবে’, যাদবপুর প্রসঙ্গে সাফ জানালেন মুখ্যমন্ত্রী

    17 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতিকালে এবিভিপি ও বাম ছাত্র সংগঠনের মাঝে সংঘর্ষের জেরে শিরোনামে উঠে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। অভিযোগ উঠছিল কলেজ ক্যাম্পাসে দেশবিরোধী স্লোগান লেখা হচ্ছিল দেওয়ালে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ‘সাফাই অভিযান’ শুরু হতেই শুরু হয়েছে সেই সমস্ত দেওয়াল লিখন। স্লোগান লেখা দেওয়ালগুলিতে চুনকাম করা হচ্ছে। এই প্রসঙ্গে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, সবে মোছা শুরু হয়েছে। এরপর তো অনেক কিছু হবে।

    সবে মোছা শুরু হয়েছে, এরপর অনেক কিছু হবে : শুভেন্দু অধিকারী

    যাদবপুরের সংঘর্ষের আঁচ ইতিমধ্যেই রাজনীতিতে পড়তে শুরু করেছে। মুখ্যমন্ত্রী নিজেই প্রশ্ন করেছিলেন, কেন দেওয়ালে কিষেণজি রেড স্যালুট লেখা থাকবে? কেন কাশ্মীর মাঙ্গে আজাদি লেখা থাকবে? এমনকি ক্যাম্পাসের ভিতরে নিয়ম শৃঙ্খলা ফেরাতে, ‘ড্রোন ওড়াবো, গাঁজা-হেরোইন কে কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় বসে পাতা পুড়িয়ে টানছে সব বের করব। আমি পুলিশ মন্ত্রী, আমি জানি জঞ্জাল সাফ করতে’ বলে হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন।

    হুঁশিয়ারির ২৪ ঘন্টার মধ্যেই শুরু হয় সাফাই অভিযান। সেই প্রসঙ্গে রবিবার সাংবাদিকদের সামনে শুভেন্দু জানান, অনেক আগেই মুছে দেওয়া উচিত ছিল। এটা বিলম্বিত বোধোদয়। তাছাড়া এমন স্লোগান নিয়ে আজ নয়, বরং দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল। অনেকেই বলেছেন যে, যাদবপুরের ভাইস চ্যান্সেলর থেকে রেজিস্ট্রারকে বলেছি। এরপর অভিযোগ সত্যিও প্রমান হয়েছে।

    আরও পড়ুনঃ স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রেই মিলবে বেসরকারি হাসপাতালের মত পরিষেবা! বড় উদ্যোগ রাজ্য সরকারের

    ক্যাম্পাসের দেওয়ালে যে সমস্ত স্লোগান লেখা সেটা মোটেই দেশের স্বার্থে নয় সাফ জানান মুখ্যমন্ত্রী। এরপর তিনি আবারও প্রশ্ন তোলেন, কিসের রেড স্যালুট? প্যালেস্টাইন কী? জ্ঞানেশ্বরী প্রসঙ্গ টেনে তিনি বলেন, কত নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে। এভাবে আর চলতে পারে না! তাই সাফাই অভিযান শুরু হয়েছে। আগামী দিনে আরও কিছু দেখা যাবে বলেও বার্তা দেন তিনি।

    প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR নিয়ে মুখ খোলেন শুভেন্দু। তিনি জানান, হাইকোর্টের নির্দেশ অমান্য করার জেরে মমতার বিরুদ্ধে FIR হয়েছে। আইন সবার জন্য সমান। তাই আইনের উলঙ্ঘন হলে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মিড ডে মিলের টাকা ঠিকমত পাঠানো হচ্ছে না বিগত ৩ থেকেই ৪ মাস ধরে। এই প্রসঙ্গে তিনি জানান, পোর্টালের সমস্যার জেরে এমনটা হয়েছিল। তবে এখন সমস্যা মিটে গেছে ও ৪ দিন আগেই সমস্ত টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    শ্রীলঙ্কায় জিতেও লাভ হলো না! এখনও বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে গম্ভীরের ভারত
    Next Article
    ২০২৭ বিশ্বকাপের আগে ভারতীয় দলে বড় পরিবর্তন! ODI ফরম্যাটে এবার এই তারকাকে সুযোগ দেবেন গম্ভীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment