Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভারতীয় দলে ফিরছেন বুমরা! তারকা বোলারকে সুস্থ ও তরতাজা রাখতে বিশেষ পরিকল্পনা BCCI-এর

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে ভারতীয় দলের (Indian Cricket Team) সবচেয়ে চোটপ্রবণ ক্রিকেটারের নাম যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। পারফরম্যান্স অসাধারণ হলেও চোটের কারণে গত দুই বছরে ভারতের জার্সিতে একাধিক সিরিজ বা টুর্নামেন্টে মাঠে নামতে পারেননি। আসন্ন বিশ্বকাপের (2027 ODI World Cup) আগে এই ঘটনা ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) চিন্তা বাড়িয়েছে। তাকে সঠিকভাবে ব্যবহার জন্য একটি অভিনব পরিকল্পনার বাস্তবায়নের পথে হাঁটছে বিসিসিআই।

    বিশ্বকাপ ও আইপিএলের পরে গত ইংল্যান্ড সফরে ভারতীয় দলের জার্সিতে দুটি ওডিআই ম্যাচ খেলেছিলেন বুমরা। কিন্তু তারপর হাঁটুর চোটে কাবু হয়ে যান ভারতের তারকা ফাস্ট বোলার। ফলস্বরূপ ভারতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কার মাটিতে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের স্কোয়াড থেকে ছিটকে গিয়েছিলেন তিনি।

    তবে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী বুমরা এখন চোটমুক্তির পথে। দীর্ঘদিন রিহ্যাব করার পরে তিনি ভালোভাবে সেরে উঠছেন। পরবর্তীতে তিনি যাতে কোনও গুরুতর চোটের কবলে না পড়েন সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের জন্য তিনি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র। তাই বিশ্বকাপের ঠিক এক বছর আগে তাকে নিয়ে অতিরিক্ত সতর্ক বিসিসিআই।

    আরও পড়ুন: নিজের দেখা সেরা T20 অধিনায়ক বেছে নিলেন সূর্যকুমার! ধোনির বদলে কাকে দিলেন সেরার খেতাব?

    প্রাথমিকভাবে তাকে নিয়ে পরিকল্পনা ছিল এই যে বিশ্বকাপের প্রস্তুতির জন্য ওডিআই ও টেস্টে তাকে বেশি সুযোগ দেওয়া হবে। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে তাকে দূরে রাখার পরিকল্পনা করেছিল বিসিসিআই। ফলস্বরূপ আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন না তিনি। কিন্তু বর্তমানে হাঁটুর চোট থেকে সেরে ওঠার পর ম্যানেজমেন্ট প্রথমে ছোট ফরম্যাট দিয়ে তাকে ধীরে ধীরে খেলায় ফেরাতে চায়।

    আরও পড়ুন: হেরে গিয়েও বিরাট কোহলির বড় ক্ষতি করে দিলো পাকিস্তান! ভেঙে গেল ৫ বছরের পুরোনো রেকর্ড

    কিছুদিন আগেই বিসিসিআইকে এই পরিকল্পনাটি অবলম্বন করার পরামর্শ দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওবাগ। তিনি মনে করছিলেন যে পাঁচ দিনের ম্যাচের ধকল তার সুস্থতার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াতে পারে। আর তাকে ছাড়াই ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মাটিতে টেস্ট ম্যাচ জিতেছে ভারত। তাই টেস্ট ক্রিকেট নয়, বুমরার প্রত্যাবর্তন হতে পারে আসন্ন এশিয়ান গেমস বা আফগানিস্থানের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে।

     

     

    Click here to Read More
    Previous Article
    ‘তাঁদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে’, ‘ককরোচ’-দের প্রসঙ্গে কেন এমন বললেন সোনম ওয়াংচুক?
    Next Article
    আজকের রাশিফল ১ সেপ্টেম্বর, পারিবারিক জীবন সুখের হবে এই ছয় রাশির

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment