Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    LPG থেকে শুরু করে বিদেশ ভ্রমণ! ১ সেপ্টেম্বর থেকে এই ৮ টি ক্ষেত্রে হচ্ছে পরিবর্তন, ফের টান পড়বে পকেটে?

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: শুরু হতে চলেছে চলতি বছরের নবম মাস সেপ্টেম্বর। প্রতিমাসের শুরুতেই বিভিন্ন পরিবর্তন (Rules Change) পরিলক্ষিত হয়। যেগুলি অবশ্যই জেনে রাখা প্রয়োজন সাধারণ মানুষের। সেপ্টেম্বরের (September 2026) শুরু থেকেও একাধিক ক্ষেত্রে পরিবর্তন পরিলক্ষিত হবে। যেগুলি আগামী ১ সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে। যেখানে LPG মূল্য (LPG Price) থেকে শুরু করে ব্যাঙ্কিং চার্জের সম্ভাব্য মূল্যও পরিবর্তিত হতে পারে। বর্তমান প্রতিবেদনে ঠিক সেইরকমই ৮ টি পরিবর্তনের প্রসঙ্গ উপস্থাপিত করা হল।

    ১ সেপ্টেম্বর থেকে এই ৮ টি ক্ষেত্রে (Rules Change) হচ্ছে পরিবর্তন:

    ১. LPG-র দামে হতে পারে পরিবর্তন: জানিয়ে রাখি যে, তেল বিপণনকারী সংস্থাগুলি প্রতি মাসের শুরুতে নিয়মিতভাবে ঘরোয়া LPG সিলিন্ডারের দাম পর্যালোচনা করে। এমতাবস্থায়, আগামী ১ সেপ্টেম্বরেও এই গ্রামে পরিবর্তন হতে পারে। তাই, গ্রাহকদের নিজ নিজ শহরে সেপ্টেম্বর মাসের জন্য ঘোষিত নতুন দর যাচাই করে নেওয়া উচিত। সংশ্লিষ্ট কোম্পানিগুলির তরফে আনুষ্ঠানিক ঘোষণার পরেই মূল্যের পরিবর্তন চূড়ান্ত বলে গণ্য হবে।

    ২. ঘরোয়া PNG সংযোগ সম্প্রসারণের নতুন প্রকল্প: উল্লেখ্য যে, ঘরোয়া PNG সংযোগ প্রসারের জন্য অয়েল মিনিস্ট্রির ইনসেনটিভ স্কিম আগামী ১ সেপ্টেম্বর, ২০২৬ থেকে কার্যকর করা হবে। এই প্রকল্পের লক্ষ্য হল, উচ্চ বিলের কানেকশনের জন্য যোগ্য সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলিকে ইনসেনটিভ প্রদানের মাধ্যমে সক্রিয় ঘরোয়া PNG সংযোগের সম্প্রসারণকে ত্বরান্বিত করা। যেসব এলাকায় প্রয়োজনীয় পরিকাঠামো রয়েছে, সেখানে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাসের সহজলভ্যতা সম্প্রসারণ করার সরকারি প্রচেষ্টার একটি অংশ হল এই উদ্যোগ।

    In which cases will the rules change from September 1, 2026?

    ৩. LPG ই-কেওয়াইসির শেষ তারিখ: যেসব এলপিজি গ্রাহকদের আধার-বেসড ই-কেওয়াইসি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে, তাঁদের এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য ৩১ অগাস্ট পর্যন্ত সময় রয়েছে। অর্থাৎ, এখনও পর্যন্ত লাগু নির্দেশ অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে এটি আর করা যাবে না। তাই, যেসব গ্রাহক এখনও প্রয়োজনীয় যাচাইকরণ সম্পন্ন করেননি, তাঁদের উচিত  LPG সরবরাহকারীর সঙ্গে যোগাযোগ করে শেষ তারিখের আগে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ সম্পন্ন করা।

    ৪. বিদেশি যাত্রীদের বোর্ডিং পাসে স্ট্যাম্প দেওয়ার প্রয়োজন নেই: ১ সেপ্টেম্বর থেকে, ভারত থেকে বিদেশে সফর করা যাত্রীদের ইমিগ্রেশন কাউন্টারে তাঁদের বোর্ডিং পাসে আর স্ট্যাম্প দেওয়ার প্রয়োজন হবে না। যাত্রীরা তাঁদের মোবাইল ফোনে ইলেকট্রনিক বোর্ডিং পাস ব্যবহার করতে পারেন অথবা এর একটি মুদ্রিত কপি সঙ্গে। রাখতে পারেন। যার ফলে ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় ফিজিক্যাল স্ট্যাম্পের প্রয়োজন হয় না।

    আরও পড়ুন: এগিয়ে চলেছে অর্থনীতি, RBI-র পূর্বাভাস ছাপিয়ে ভারতের GDP পৌঁছল ৭.৮ শতাংশে! উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

    ৫. ATF-এর দামও পরিবর্তিত হতে পারে: এভিয়েশন টারবাইন ফুয়েল তথা ATF-এর দামও সময়ে সময়ে ওঠানামা করে। ATF-এর দামের হারের যেকোনও পরিবর্তন অ্যাভিয়েশন সেক্টর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। কারণ জ্বালানির খরচ এয়ারলাইনের অপারেটিং ব্যয় এবং বিমান ভাড়াকে প্রভাবিত করতে পারে। তবে, সেপ্টেম্বরের যেকোনও পরিবর্তনকে আনুষ্ঠানিক ঘোষণার পরেই নিশ্চিত বলে গণ্য করা উচিত।

    ৬. ব্যাঙ্ক ও ATM চার্জের পরিবর্তন যাচাই: মাসের শুরুতেই বিভিন্ন ব্যাঙ্ক তাদের সার্ভিস চার্জ বা ATM-সংক্রান্ত ফিতে পরিবর্তন ঘোষণা করেছ। তাই, এগুলি সম্পর্কেও গ্রাহকদের সচেতন থাকতে হবে।

    আরও পড়ুন: IPL ২০২৭-এ পরিবর্তন হতে চলেছে এই ‘বিতর্কিত’ নিয়মে? প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে চিঠি পাঠাল BCCI

    ৭. আইটিআর-৩ এবং আইটিআর-৪ দাখিলকারী যোগ্য করদাতাদের জন্য শেষ তারিখ: ব্যবসা বা পেশা থেকে আয় আছে এমন যোগ্য করদাতা, যাদের অ্যাকাউন্টস  অডিটের প্রয়োজন নেই, তাঁদের অবশ্যই ২০২৬-২৭ অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য তাআয়কর রিটার্ন ৩১ অগাস্ট, ২০২৬-এর মধ্যে দাখিল করতে হবে। এই শেষ তারিখটি আইটিআর-৩ এবং আইটিআর-৪ দাখিলকারী যোগ্য করদাতাদের জন্য প্রযোজ্য। যাঁরা নির্ধারিত সময়সীমার মধ্যে রিটার্ন ফাইল করতে পারেন না, তাঁরা প্রযোজ্য নিয়ম এবং লেট ফাইলিং চার্জ অনুযায়ী ‘বিলেটেড রিটার্ন’ ফাইল করতে পারেন।

    ৮. দুধ ও গাড়ির দাম বৃদ্ধি: ইতিমধ্যেই দেশের বিভিন্ন অংশে দুধের দাম বৃদ্ধি পেয়েছে। আগামী মাসের শুরু থেকেই এই বর্ধিত দাম বজায় থাকবে বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও, টাটা এবং হুন্ডাই-র মতো গাড়ি সংস্থাগুলি সেপ্টেম্বর থেকে গাড়ির দাম বৃদ্ধির বিষয়টিও সামনে এনেছে।

    Click here to Read More
    Previous Article
    বরুণ বিশ্বাস হত্যা মামলায় সাক্ষী দিলেন বাবা! আদালতে দাঁড়িয়ে নাম নিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রীর
    Next Article
    রেজাল্টের অপেক্ষায় চাকরিপ্রার্থীরা! মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত ফল প্রকাশের আর্জি

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment