Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    টলিপাড়ায় নতুন জুটি ওম-মৌপিয়া, স্বপ্নজালে প্রেমের গল্প বুনবেন পরিচালক দুর্জয় মণ্ডল

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক : আবারও এক নতুন ছবি, নতুন জুটি উপহার দিতে চলেছে টলিউড ইন্ডাস্ট্রি (Tollywood)। নতুন ছবি ‘অভিনেত্রী’তে প্রথম বারের মতো জুটি বাঁধতে চলেছেন ওম সাহানি এবং মৌপিয়া গোস্বামী। ইতিমধ্যেই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। আর তা নিয়েই আগ্রহ তুঙ্গে দর্শকদের। কেমন হতে চলেছে পরিচালক দুর্জয় মণ্ডল।

    কেমন হতে চলেছে ‘অভিনেত্রী’র (Tollywood) গল্প?

    টলিউডের আর পাঁচটা প্রচলিত প্রেমের ছবির মতো অভিনেত্রীকে দেখতে রাজি নন পরিচালক দুর্জয় মণ্ডল।আসন্ন ছবির বিষয়ে তিনি বলেন, ছবির আবেগ, চরিত্র থেকে গল্প বলার ধরণ সবকিছুর মধ্যেই থাকছে দর্শকদের জন্য চমক। তবে এতটাই, এর বেশি এখন মোটেই খোলসা করতে রাজি নন পরিচালক।

    New tollywood movie coming with om moupiya

    কী জানালেন পরিচালক: পরিচালকের কথায়, ‘অভিনেত্রী নিয়ে এখনই বেশি কিছু বলা ঠিক হবে না। আমি চাই দর্শক ছবিটা দেখতে বসে একের পর এক চমক আবিষ্কার করুক। এটা শুধু প্রেমের গল্প নয়, আবার শুধুই রহস্যের গল্পও নয়। ছবির আবেগের সঙ্গে রহস্য এবং চরিত্রের মনস্তত্ত্ব এমনভাবে মিশে আছে, যেখানে দর্শক শেষ পর্যন্ত নিজের মতো করে গল্পটাকে অনুভব করবেন।

    আরও পড়ুন : বন্দে ভারতের সাশ্রয়ী সংষ্করণ, কম খরচে এবার প্রিমিয়াম পরিষেবা অমৃত ভারতেই

    কাব্য পদ্মজার গল্প: ছবিতে ‘কাব্য রায়’র চরিত্রে রয়েছেন ওম সাহানি। নিজের চরিত্রের বিষয়ে তিনি বলেন, কাব্য একজন উঠতি লেখক যে চিত্রনাট্য, গল্প (Tollywood) লেখে। তার স্ট্রাগলের সময়েই তার দেখা হয় পদ্মজার সঙ্গে। অন্যদিকে পদ্মজা একজন প্রতিভাবান, উচ্চাকাঙ্ক্ষী মডেল এবং অভিনেত্রী। দুই ভিন্ন পথের মানুষ হঠাৎ করেই কীভাবে পরস্পরের জীবনে এসে পড়ে, তাদের জীবনের ওঠানামা, সম্পর্কের টানাপোড়েনের কাহিনি উঠে আসবে এই ছবিতে। একই সঙ্গে ছবির বিভিন্ন মোড়ে রহস্য এবং মনস্তাত্ত্বিক স্তর যোগ করেছেন পরিচালক।

    আরও পড়ুন : বেঁধে দেওয়া হল সময়সীমা, সব সরকারি অফিসেই এবার চালু প্রিপেড স্মার্ট মিটার

    পরিচালক দুর্জয় মণ্ডল বলেন, ট্রেলার, পোস্টার বা সংবাদে গল্পটাই বলে দিলে অভিনেত্রীর আসল মজাটাই নষ্ট হয়ে যাবে। তবে তিনি জানিয়েছেন, দর্শক যেটা ভাবছেন ছবিটা হয়তো সেখানেই থেমে যাবে না।

    Click here to Read More
    Previous Article
    মেসি কাণ্ডে আর্থিক কেলেঙ্কারির টাকা ফেরত পাবে ক্ষতিগ্রস্ত ফুটবলপ্রেমীরা! বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
    Next Article
    পড়শি রাজ্যে আতঙ্ক বাড়াচ্ছে সোয়াইন ফ্লু! একাধিক সতর্কতার মাঝেই আইসোলেশন ওয়ার্ডের প্রস্তুতি

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment