Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ৩০ অগাস্ট, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: আপনি আজ দাঁতের যন্ত্রণা এবং পেটের গোলমালে বুঝতে পারেন। তাই, অবশ্যই চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করুন এবং বিশ্রাম নিন। অতীতের একটি বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। শিশুদের স্বাস্থ্যের কারণে উদ্বেগ বাড়তে পারে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয়। বাড়িতে আজ একটি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। কোনও কাজে বাড়ির বাইরে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ নথি নিয়েছেন কিনা তা অবশ্যই যাচাই করে নিন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: পারিবারিক জীবনের সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়ির উত্তর-পশ্চিম দিকে সাদা রঙের জিরো ওয়াটের বাল্ব জ্বালান।

    বৃষ রাশি: আপনার ঈর্ষাপরায়ণ ব্যবহার নিয়ন্ত্রণ করুন। নাহলে, আপনি দুঃখ পেতে পারেন। মনে রাখবেন অর্থ আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে, অর্থের প্রতি এতটাও সংবেদনশীল হয়ে পড়বেন না, যা আপনার সম্পর্ক নষ্ট করে দিতে পারে। আপনি আজ সমাজসেবার প্রতি আকৃষ্ট হবেন। আজ আপনি অনেকটা সাহায্য করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আজ হঠাৎ করেই আপনার কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় অতিবাহিত করতে পারবেন না। প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে ‘ওম সাম শনিশ্চরায়’-এই মন্ত্রটি ১১ বার জপ করুন।

    মিথুন রাশি: আপনার মন আজ কোনও ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের হিতসাধনে অবশ্যই কঠোর পরিশ্রম করুন। মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আজ আপনি দীর্ঘক্ষণ ঘুমিয়ে অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে পোষ্য কুকুরের যত্ন নিন।

    কর্কট রাশি: আপনি যদি বাড়ি থেকে দূরে কোথাও চাকরি করেন অথবা পড়াশোনা করেন সেক্ষেত্রে যাঁদের সঙ্গে থাকলে আপনার অর্থ এবং সময় উভয় নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আজ আপনি কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আজ আপনি একাধিক আকর্ষণীয় আমন্ত্রণ পেতে পারেন। এর পাশাপাশি, আপনার আকস্মিক উপহার পাওয়ার সম্ভাবনাও রয়েছে। দিনের শুরুতেই আজ আপনি একটি দুঃসংবাদ পেতে পারেন। আপনার মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। অর্ধাঙ্গিনীর স্বাস্থ্যের সঠিক দেখভাল করুন।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কালো ও সাদা তিলের বীজ মিশিয়ে মাছকে খেতে দিন।

    সিংহ রাশি: শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য আজ আপনার কাছে অনেকটা সময় থাকবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো। বাড়িতে আজ উৎসবের আমেজ বজায় থাকবে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি যদি ভালোবাসার মানুষের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে আজ হঠাৎ করেই গুরুত্বপূর্ণ কাজ চলে আসায় তার সম্ভব হবে না। যার ফলে তিনি রেগে যেতে পারেন। প্রতিটি কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার চেষ্টা করুন। প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: সন্তুষ্ট থাকার লক্ষ্যে অভাবী ব্যক্তিদের দুধের প্যাকেট অর্পণ করুন।

    কন্যা রাশি: আপনি আজ একটি সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন না। আজ নিজে থেকে কোনও তর্কে জড়িয়ে পড়বেন না। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আজ আপনার একজন যত্নশীল বন্ধুর সঙ্গে দেখা হবে। আপনি যদি কোথাও কেনাকাটা করতে যান সেক্ষেত্রে আজ নিজের জন্য একটি সুন্দর পোশাক নির্বাচন করতে পারেন। আপনি আজ গান এবং নাচের মাধ্যমে কিছুটা সময় অতিবাহিত করবেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে দু’মুঠো মসুর ডাল লাল রঙের কাপড়ে বেঁধে অভাবী ব্যক্তিদের দান করুন।

    Ajker rashifal todays horoscope 23 August 2026.

    তুলা রাশি: একজন বন্ধুর আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। পরিবারের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। ভালোবাসার মানুষকে দেওয়া কোনও প্রতিশ্রুতি আজ আপনি পূরণ করতে পারবেন না। যেটি তাঁর খারাপ লাগতে পারে। সহায়ক গ্রহগুলির কারণে আজ আপনার মানসিক সন্তুষ্টি বজায় থাকবে। যাঁরা মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত তাঁদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কুষ্ঠ রোগী ও মূক এবং বধির ব্যক্তিদের সেবা করুন।

    বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে তাঁদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। প্রিয়জনদের কাছ থেকে আজ আপনি উপহার পেতে পারেন এবং তাঁদের আপনি উপহার দিতেও পারেন। কারোর সঙ্গে আপনার বিবাদ থাকলে আজকেই তা মিটিয়ে নিন। আপনি আজ নিজের জন্য কিছুটা অবসর সময় পাবেন। সেই সময়ে আপনি কোনও খেলাধুলায় ব্যস্ত হতে পারেন অথবা জিমে যেতে পারেন। কোনও কাজে আজ আপনি বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন না। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই রুদ্রাক্ষ তামার মালা দিয়ে পরুন।

    ধনু রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং ধূমপানের বদভ্যাস পরিত্যাগ করুন। এই রাশিচক্রের বিবাহিত ব্যক্তিরা আজ তাঁদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আজ আপনি কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। প্রেমের জন্য আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও শিশুদের সঙ্গে আপনি কিছুটা সময় কাটাবেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে গঙ্গাজল সেবন করুন।

    আরও পড়ুন: ব্যাট হাতে ব্যর্থ হয়েও বাজিমাত বৈভবের! দেখালেন এমন চমক, অবাক ঈশান কিষাণও

    মকর রাশি: এই রাশির গর্ভবতী মহিলাদের আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে হাঁটাচলা করতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য নাও দিতে পারেন। যার ফলে আপনি হতাশ হতে পারেন। কোনও আনন্দদায়ক সফরের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা-মায়ের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিশেষ একজনের সঙ্গে আজ আপনার ক্যান্ডেল লাইট ডিনারের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে কম বয়সী কন্যাদের জন্য টক খাবার (যেমন লেবু, তেঁতুল, ফুচকা) বিতরণ করুন।

    আরও পড়ুন: মাত্র ৩ মাসেই টিম ইন্ডিয়ায় বড় পরিবর্তন! পরবর্তী টেস্ট সিরিজের আগে দল থেকে বাদ পড়বেন এই ৪ খেলোয়াড়?

    কুম্ভ রাশি: এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। অন্যদের সঙ্গে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে আজ আপনার স্বাস্থ্যের বিকাশ ঘটবে। আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য নাও পেতে পারেন। যার ফলে আপনি হতাশ হবেন। ব্যক্তিগত সহায়তার মাধ্যমে আজ আপনার সম্পর্কের উন্নতি হতে পারে। অন্যদের কাছ থেকে পাওয়া ভালো পরামর্শগুলি ভালোভাবে শুনুন। কোথাও ভ্রমণের সময়ে একজন অপরিচিত ব্যক্তি আপনাকে বিরক্ত করতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ফুল মানি প্ল্যান্ট এবং অ্যাকোরিয়াম বাড়ির উত্তর অথবা উত্তর-পশ্চিম দিকে রাখুন।

    মীন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আজ আপনার একটি অস্থাবর সম্পত্তি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই, অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ আপনার পছন্দের কাজের মাধ্যমে লাভবান হতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং ধোয়া পোশাক পরুন।

    Click here to Read More
    Previous Article
    সতীর্থের একটা কথাতেই দেশকে T20 বিশ্বকাপ জিতিয়ে দিয়েছিলেন সূর্যকুমার! সামনে এলো বড় সত্য

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment