Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অটো থামিয়ে সোনার গয়না ছিনতাই, হাত-গলা ধরার চেষ্টা, আতঙ্কিত জাতীয় চ্যাম্পিয়ন রেখা চক্রবর্তী মজুমদার

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক : ভয়াবহ ছিনতাইয়ের ঘটনার সম্মুখীন ভারতীয় ক্রীড়াক্ষেত্রে জাতীয় চ্যাম্পিয়ন রেখা চক্রবর্তী (মজুমদার) (Rekha Chakraborty Majumdar)। বর্তমানে কোল ইন্ডিয়া, কলকাতায় কর্মরত অ্যাথলিট রেখা চক্রবর্তী। গত ২৯ অগাস্ট এক পুরনো সহকর্মীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ধানবাদে গিয়েছিলেন তিনি। সেখানেই সোনার গয়না ছিনতাই করতে হামলা হয় তাঁর উপরে।

    সোনার গয়না ছিনতাই রেখা চক্রবর্তী মজুমদারের (Rekha Chakraborty Majumdar)

    গত ২৯ অগাস্ট বিসিসিএল এর কয়লা ভবন, ধানবাদে আয়োজিত এক প্রাক্তন সহকর্মীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছিলেন রেখা চক্রবর্তী (মজুমদার)। অনুষ্ঠান শেষ হওয়ার পর কলকাতায় ফেরার জন্য একটি অটোয় চেপে ধানবাদ স্টেশনের উদ্দেশে রওনা হন তিনি।

    Rekha Chakraborty Majumdar gold jewelry stolen

    অটো থামিয়ে লুট: জানা যাচ্ছে, সারাইধেলা এলাকার কাছে হঠাৎ করেই ৫-৬ জন ব্যক্তি অটো থামিয়ে ঘিরে ধরেন রেখাকে। ভয় দেখিয়ে তাঁর পরনের সোনার গয়না সব খুলে ফেলতে বলা হয়। এমনকি জোর করে তাঁর সোনার গয়না ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাঁর হাত এবং গলা ধরার চেষ্টাও করা হয়।

      আরও পড়ুন : চন্দননগর-ব্যারাকপুর-দক্ষিণেশ্বর রুটে ছুটবে হাইব্রিড ফেরি, ৪৫ কোটির চুক্তি সাক্ষর সরকার

    শুরু হয়েছে তদন্ত: মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কোনোরকমে সেখান থেকে বেরিয়ে প্রাণরক্ষা করেন রেখা (Rekha Chakraborty Majumdar)। এই ঘটনায় সারাইধেলা থানায় পুলিশকে সবটা জানিয়েছেন তিনি। তাঁর পাশাপাশি অটোচালকের সঙ্গেও পুলিশ কথা বলেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে পুলিশ। প্রয়োজনীয় তদন্ত করা হবে বলে আশ্বাসও দিয়েছে পুলিশ।

    আরও পড়ুন : ছুটির দুপুরে গরম ভাতে চিকেন বালতি কারি, ঝটপট দেখে নিন রেসিপি

    সহকর্মীর বিশেষ দিনে যোগ দিতে গিয়ে এমন ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হওয়ায় রীতিমতো আতঙ্কিত রেখা। তবে ঘটনার পর পুলিশের তরফে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছে যে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

    Click here to Read More
    Previous Article
    "তৃণমূলকে গণতান্ত্রিকভাবে খতম, আর সিপিএম যাতে উঠতে না পারে"- মুখ্যমন্ত্রী
    Next Article
    ২২,০০০ কোটির ঋণ ঘিরে তোলপাড়! এবার মুকেশ আম্বানির বিরুদ্ধে তোপ দাগলেন সুভাষ চন্দ্র

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment