Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ৩১ অগাস্ট, সফলতার শীর্ষে পৌঁছবে এই ছয় রাশি

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: আপনার ঈর্ষাপরায়ণ ব্যবহার অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন। নাহলে আপনি দুঃখ পেতে পারেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন। নাহলে, কেউ আপনাকে সমস্যায় ফেলতে পারেন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আপনার মন ভালো রাখার চেষ্টা করুন।
    প্রতিকার: কেরিয়ারে উন্নতির লক্ষ্যে তিলের তেল দিয়ে বাড়িতে বা মন্দিরে একটি প্রদীপ জ্বালান।

    বৃষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। সেইসব বন্ধুদের থেকে অবশ্যই দূরে থাকুন যাঁরা অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেন না। তরুণ-তরুণীরা অন্তর্ভুক্ত থাকতে পারেন এমন একটি ক্রিয়াকলাপে যুক্ত হওয়ার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন। নাহলে, কেউ আপনার কোনও পরিকল্পনা ভেস্তে দিতে পারেন। ভ্রমণের সুযোগ খোঁজার চেষ্টা করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলুন।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে প্রতিদিন সাদা রঙের পোশাক পরিধান করুন।

    মিথুন রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনও ঋণ নেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে আজকের দিনটি অবশ্যই ভালো। পরিবারের সদস্যদের প্রতি আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব দূরে সরিয়ে রাখুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে দিনটিকে ভালোভাবে ব্যবহার করুন। আজ আপনার কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সরষের তেলে নিজের প্রতিচ্ছবি দেখার পর তা দান করে দিন।

    কর্কট রাশি: প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আছে বাড়ির কোনও মেরামতির কাজ অথবা সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। প্রেমের জীবনে আপনাকে সংযত হতে হবে। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। আজ আপনি মোবাইল চালিয়ে অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে সঙ্কটমোচন হনুমান অষ্টক পাঠ করুন।

    সিংহ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। যার ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। বাড়ির কিছু কাজ করতে গিয়ে আজ আপনি ক্লান্ত হয়ে পড়তে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কোনও মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে বিচক্ষণতার ব্যবহার করুন। বাড়িতে আজ একটি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে দুধ এবং দই খান।

    কন্যা রাশি: আপনি কোনও দীর্ঘমেয়াদী অসুস্থতার সম্মুখীন হলে অবশ্যই আত্মবিশ্বাস বজায় রাখুন। জমি-সংক্রান্ত বিষয়ে এবং কোনও সাংস্কৃতিক প্রকল্পে আজ আপনাকে নজর দিতে হবে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। পেশাগত দিক থেকে আজ আপনি একটি বড় পরিবর্তন করতে পারেন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি অবশ্যই দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে পকেটে লাল রঙের রুমাল রাখুন।

    Ajker rashifal todays horoscope 31 August 2026.

    তুলা রাশি: আপনি আজ খুব সহজেই কিছু নতুন জিনিস শিখতে পারবেন। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ লাভবান হবেন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আজ আপনি একটি পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে কাজে বেরোনোর আগে কেশরযুক্ত খাবার খেয়ে নিন।

    বৃশ্চিক রাশি: আপনি আজ অবসর যাপনের আনন্দ উপভোগ করতে পারবেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। প্রিয়জনদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ কিছু নতুন জিনিস শিখতে পারবেন। অযথা সময় নষ্ট করা থাকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সাদা রঙের পোষ্য কুকুরকে খাবার খেতে দিন।

    ধনু রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের হাসিখুশি মনোভাব আজ আপনার বাড়ির পরিবেশ উজ্জ্বল করে তুলবে। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে আপনি আজ একটি ভালো খবর পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে স্রোতযুক্ত জলে হলুদ নিক্ষেপ করুন।

    আরও পড়ুন: শ্রীলঙ্কা সফর শেষে অ্যাকশন BCCI-র! তড়িঘড়ি বেঙ্গালুরু পৌঁছলেন খেলোয়াড়রা, সামনে এল কারণ

    মকর রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। বন্ধুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। ধূমপান এবং মদ্য পানের বদভ্যাস পরিত্যাগ করুন। আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার একটি ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ অনেকেই প্রশংসা করবেন। পেশাগত দিক থেকে আজ আপনার কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। তার আগে অবশ্যই অভিভাবকদের অনুমতি নিন। আপনি আজ অবসর সময় একটি পার্কে বেড়াতে গেলেও একজন অজানা ব্যক্তির সঙ্গে তর্কের সম্ভাবনা রয়েছে। এর ফলে আপনার মেজাজ প্রভাবিত হবে। বিবাহিত জীবনের সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই নিজের চরিত্র কলঙ্কমুক্ত রাখুন।

    আরও পড়ুন: অপ্রতিরোধ্য মেসি! একাই করলেন ৪ গোল, মন্ট্রিয়েলের বিরুদ্ধে ৭-১ ব্যবধানে জিতল মায়ামি

    কুম্ভ রাশি: শরীরে প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি আজ খারাপ হয়ে যাওয়া একটি বৈদ্যুতিক যন্ত্র সারাতে গিয়ে বিপুল অর্থব্যয় করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। অতিরিক্ত জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য আজ আপনি কিছুটা সময় রাখবেন। কোনও অপ্রয়োজনীয় কাজ করা থেকে অবশ্যই বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বাড়িতে কোনও না কোনওভাবে গঙ্গাজলের ব্যবহার করুন।

    মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। চোখে ছানি রয়েছে এমন রোগীদের দূষিত পরিবেশ এড়িয়ে চলতে হবে। এর পাশাপাশি সূর্যালোকের অতিরিক্ত সংস্পর্শ থেকে দূরে থাকুন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। বন্ধুরা আজ আপনার জন্য একটি আকর্ষণীয় পরিকল্পনা করে দিনটিকে উজ্জ্বল করে তুলবেন। আপনার উপার্জন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় মনোবল এবং ব্যবহারিক জ্ঞান বজায় থাকবে। অতীতে পরিচিত একজনের সঙ্গে আজ যোগাযোগ বাড়াতে পারে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই কালো এবং সাদা মুক্তোর মালা গলায় পরুন।

    Click here to Read More
    Previous Article
    নিজের দেখা সেরা T20 অধিনায়ক বেছে নিলেন সূর্যকুমার! ধোনির বদলে কাকে দিলেন সেরার খেতাব?

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment