Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মঙ্গলে বাড়বে বৃষ্টি! রাত পোহালে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় দুর্যোগ? আগাম আপডেট জানুন

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক: এক নিম্নচাপের ফাঁড়া কাটতে না কাটতেই হাজির আরেক নিম্নচাপ। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ রবিবার শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। সবমিলিয়ে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তর বলছে, আগামীকাল মঙ্গলবারও ভিজবে রাজ্য। কোন কোন জেলায় অধিক বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তালিকায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া, পুরুলিয়ে ও দক্ষিণ ২৪ পরগনা। এই সমস্ত জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে দোসর হতে পারে ঝোড়ো হাওয়া।

    বুধবার অবধি ঝড়বৃষ্টির পরিস্থিতি সর্বত্রই। কোথাও ভারী বৃষ্টি, কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, আবার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতাতেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। তবে ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া।

    ঝড়-বৃষ্টির জেরে কলকাতায় তাপমাত্রা কিছুটা কম থাকলেও রয়েছে ভ্যাপসা গরমের পরিস্থিতি। মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১-৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। ২ সেপ্টেম্বর পর্যন্ত ঝড়-বৃষ্টির পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে। তারপর ফের স্বাভাবিক হতে পারে পরিস্থিতি।

    আরও পড়ুন: নয়া পে কমিশনে DA বৃদ্ধি নিয়ে বড় খবর সরকারি কর্মীদের জন্য! জমা পড়ল নয়া প্রস্তাব

    উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

    উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকলেও বিক্ষিপ্তভাবে হবে। এর মধ্যে আবার দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাকি কোচবিহার, দুই দিনাজপুর ও মালদহেও বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে।

    Click here to Read More
    Previous Article
    রেজাল্টের অপেক্ষায় চাকরিপ্রার্থীরা! মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত ফল প্রকাশের আর্জি
    Next Article
    হেরে গিয়েও বিরাট কোহলির বড় ক্ষতি করে দিলো পাকিস্তান! ভেঙে গেল ৫ বছরের পুরোনো রেকর্ড

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment