Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভারতে তৈরি হবে ভয়ঙ্কর অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল! আমেরিকান কোম্পানির সঙ্গে হাত মেলাল টাটা

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: ভারত (India) সম্প্রতি আমেরিকা (America) থেকে জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল সিস্টেম কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এখন এই মিসাইলটি ভারতেই তৈরি করা হবে। ইতিমধ্যেই টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড ভারতে জ্যাভলিন জয়েন্ট ভেঞ্চারের সঙ্গে মৌ স্বাক্ষর করেছে। যেখানে, ভারতে জ্যাভলিন অল-আপ রাউন্ড মিসাইলের সংযুক্ত উৎপাদনের সম্ভাবনা খতিয়ে রাখা হবে। জ্যাভেলিন জয়েন্ট ভেঞ্চারে রেথিওন এবং লকহিড মার্টিনের পার্টনারশিপ রয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি ট্যাঙ্কের জন্য অত্যন্ত বিপজ্জনক।

    ভারতে (India) তৈরি হবে ভয়ঙ্কর অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল!

    জানিয়ে রাখি যে, জ্যাভলিন হল একটি মিডিয়াম রেঞ্জের গাইডেড মিসাইল। যা ট্যাঙ্ক ও সামরিক যানকে লক্ষ্যবস্তু করার জন্য তৈরি করা হয়েছে। দু’টি সংস্থা একটি যৌথ বিবৃতিতে জানিয়েছে, তারা ভারতে একটি স্পেশালাইজেড ফাইনাল অ্যাসেম্বলি এবং ইন্টিগ্রেশন ফ্যাসিলিটি নির্মাণের পাশাপাশি যন্ত্রাংশ তৈরির সক্ষমতা খতিয়ে দেখার পরিকল্পনা করছে। প্রস্তাবিত এই ফ্যাসিলিটি ভবিষ্যতের উৎপাদন চাহিদা মেটাতে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় অবদান রাখবে।

    Terrifying anti-tank missiles will be made in India.

    ভারত-আমেরিকা জোট: উল্লেখ্য যে, প্রস্তাবিত উৎপাদন মডেলটি মার্কিন সাপ্লাই চেনকে ভারতীয় অ্যাসেম্বলি লাইনের সঙ্গে যুক্ত করবে। আলাবামার ট্রয়ে অবস্থিত লকহিড মার্টিনের কারখানাটি বেশ কয়েক বছর ধরে সাব-অ্যাসেম্বলি কিট তৈরি করবে। অন্যদিকে, অ্যারিজোনার টুকসনে অবস্থিত রেথিওনের কারখানাটি গাইডেন্স ইলেকট্রনিক্স ইউনিট উৎপাদন করবে। এরপর ফাইনাল অ্যাসেম্বলি ও ইন্টিগ্রেশনের জন্য যন্ত্রাংশগুলি ভারতে পাঠানো হবে।

    আরও পড়ুন: ‘বাইরে থেকে দলকে সমর্থন করে যাব’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা লিওনেল মেসির

    সংস্থাগুলি জানিয়েছে, এই ব্যবস্থার ফলে ভারতে হাই-টেক ম্যানুফ্যাকচারিং সেক্টরে কর্মসংস্থান সৃষ্টি হবে। টাটার আধিকারিকরা জানিয়েছেন, এই অংশীদারিত্ব ইন্টারঅপারেবিলিটি সাপোর্ট করবে এবং বৃহত্তর ইন্দো-প্যাসিফিক প্রতিরক্ষা সহযোগিতার লক্ষ্যগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

    আরও পড়ুন: LPG থেকে শুরু করে বিদেশ ভ্রমণ! ১ সেপ্টেম্বর থেকে এই ৮ টি ক্ষেত্রে হচ্ছে পরিবর্তন, ফের টান পড়বে পকেটে?

    আসলে, জ্যাভলিন অস্ত্র ব্যবস্থাটি রেথিওন এবং লকহিড মার্টিনের একটি জয়েন্ট ভেঞ্চার দ্বারা তৈরি করা হয়েছিল। এই জয়েন্ট ভেঞ্চার এখনও পর্যন্ত ৫৫,০০০-এরও বেশি জ্যাভলিন ক্ষেপণাস্ত্র এবং ১২,০০০-এরও বেশি রিইউজেবলকমান্ড লঞ্চ ইউনিট তৈরি করেছে।

    Click here to Read More
    Previous Article
    ট্রাম্পের বিরুদ্ধে নতুন সমীকরণ? ইরান-রাশিয়ার সঙ্গে মোদির বৈঠকে বাড়ছে ‘তৃতীয় অক্ষের’ জল্পনা
    Next Article
    ‘তাঁদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে’, ‘ককরোচ’-দের প্রসঙ্গে কেন এমন বললেন সোনম ওয়াংচুক?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment