Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গাড়ি নিয়ে রাস্তায় বেরোনোর আগে জানুন! অগ্নিমিত্রার বড় নির্দেশ

    5 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : শহরের রাস্তায় ইচ্ছেমতো গাড়ি দাঁড় করিয়ে রাখার দিন এবার শেষ হতে চলেছে। নির্দিষ্ট পার্কিং জোনের বাইরে গাড়ি বা মোটরবাইক রাখলে জরিমানা করার সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিল রাজ্য সরকার। এবার সেই নিয়ম আরও একবার মনে করিয়ে দিয়ে গাড়ির মালিকদের সতর্ক করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। একইসঙ্গে পার্কিংয়ের জায়গা খুঁজতে সাধারণ মানুষের যাতে হয়রানি না হয়, তার জন্য নতুন একটি অ্যাপ চালুর পরিকল্পনাও জানালেন তিনি।

    গাড়ি-বাইক মালিকদের জন্য ঘোষণা পুরমন্ত্রীর (Agnimitra Paul)

    শহরের কোন কোন জায়গায় বৈধ ভাবে গাড়ি রাখা যাবে, সেই তালিকা তৈরি নিয়ে প্রশাসনিক স্তরে কাজ চলছে। শনিবার নবান্নে এ নিয়ে একটি বৈঠক করেন অগ্নিমিত্রা পাল। বৈঠকে বিভিন্ন পুর এলাকায় সরকারি পার্কিংয়ের জন্য সম্ভাব্য জায়গা চিহ্নিত করার পাশাপাশি কোথায় গাড়ির চাপ তুলনামূলক বেশি, সেই এলাকাগুলিও বাছাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    নতুন অ্যাপ চালু হলে গাড়িচালকদের আর রাস্তায় ঘুরে ঘুরে পার্কিংয়ের জায়গা খুঁজতে হবে না। মোবাইল থেকেই জানা যাবে কোনও নির্দিষ্ট এলাকার কাছাকাছি কোথায় সরকারি ভাবে অনুমোদিত পার্কিং রয়েছে। ফলে ব্যস্ত এলাকায় পৌঁছনোর আগেই গাড়ি রাখার জায়গা সম্পর্কে ধারণা নেওয়া সম্ভব হবে। অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, “যেখানে-সেখানে পার্কিং করবেন না। আমরা মিটিং করছি। কোথায়-কোথায় আমরা পার্কিং করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। একটা অ্যাপ আনব আমরা। সেই অ্যাপটা এলে সুবিধা হবে সকলের।”

    পার্কিংয়ের নতুন ব্যবস্থার প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে মন্ত্রী জানান, অনেকেই নিয়ম মেনে গাড়ি রাখতে চান, কিন্তু বৈধ পার্কিং কোথায় রয়েছে তা জানা না থাকায় সমস্যায় পড়েন। সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই অ্যাপটি কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

    কীভাবে এই অ্যাপ কাজ করবে তা জানিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, “ঘুরে ঘুরে দেখতে হবে না কোথায় পার্কিং আছে। অনেকে বলছেন ম্যাডাম জানব কী করে কোথায় পার্কিং আছে, আপনি কেস দিয়ে দিচ্ছেন।” অ্যাপের ব্যবহার বোঝাতে এসপ্ল্যানেডের উদাহরণ দেন অগ্নিমিত্রা। তাঁর কথায়, কোনও ব্যক্তি ওই এলাকায় যাওয়ার আগে অ্যাপ খুললেই আশপাশের পার্কিংয়ের জায়গাগুলি সম্পর্কে জানতে পারবেন। ফলে রাস্তার ধারে বা নিষিদ্ধ এলাকায় গাড়ি রাখার প্রবণতা কমবে।

    Agnimitra Paul makes major announcement for car and bike owners‌

    আরও পড়ুন : সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? ‘আন্ডার প্রসেস’রা পাবেন কিনা জানুন

    প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত পার্কিং এলাকার বাইরে গাড়ি বা মোটরবাইক রেখে নিয়ম ভাঙলে এবার কড়া পদক্ষেপ নেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানার মুখেও পড়তে হতে পারে। নতুন অ্যাপ চালু হলে একদিকে যেমন সাধারণ মানুষের জন্য বৈধ পার্কিং খোঁজা সহজ হবে, তেমনই অন্যদিকে বেআইনি ভাবে রাস্তার উপর গাড়ি রাখার প্রবণতা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে প্রশাসনের আশা।

    Click here to Read More
    Previous Article
    Dev | Subhashree Ganguly: “দেব-শুভশ্রীর” একসাথে কাজ করার কৃতিত্ব দর্শকের, জানালেন শুভশ্রী
    Next Article
    সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? ‘আন্ডার প্রসেস’রা পাবেন কিনা জানুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment