Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সবাই নন, কোন পেনশনাররা ৫০% বকেয়া DA পাচ্ছেন? জানালেন সরকারি কর্মচারীদের নেতা

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: বিজেপি সরকার ক্ষমতায় আসতেই সরকারি কর্মীদের (Government Employees) জন্য এসেছে সুখবর। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ (Dearness Allowance) মেটাতে সম্প্রতি পদক্ষেপ করেছে অর্থ দফতর। ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত মেয়াদের বকেয়া পেনশনের এরিয়রের ৫০ শতাংশ টাকা জুলাইতে মেটানো হবে, জানিয়েছে রাজ্য সরকার। তবে এই নিয়েই শুরু হয়েছে বিভ্রান্তি।

    এই অবসরপ্রাপ্ত কর্মীদের সুখবর দিয়েছে রাজ্য | Dearness Allowance

    সংগ্রামী যৌথ মঞ্চ তরফে বলা হয়েছে, সকল স্তরের শিক্ষক শিক্ষিকা সহ, শিক্ষাকর্মীরা, পঞ্চায়েত পুরসভার কর্মীরা, বিভিন্ন বোর্ড কর্পোরেশনে কর্মচারীরা, কলকাতা কর্পোরেশন এলাকায় যাঁদের ব্যাঙ্ক, সেখান থেকে যাঁদের পেনশন হয়, কিছুই বকেয়া পাননি তারা সেই বকেয়ার আনুমানিক ৫০% জুলাইতে পাবেন।

    একাধিক মিডিয়া রিপোর্টে ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত মেয়াদের বকেয়া পেনশনের এরিয়রের ৫০ শতাংশ টাকা বলায় বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে সমাজমাধ্যমে জানিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

    dearness allowance da(1)

    ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে মলয়বাবু লিখেছেন, “খোদ রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারিদের, তৃণমূল সরকার AICPI ব্যতিরেকে ০১. ০১. ১৬ থেকে ৩১. ১২.১৯ এবং বিজেপি সরকার ওই একই নিয়মে ০১. ০৪. ০৮ থেকে ৩১. ১২. ১৫ পর্যন্ত বকেয়া ডিএ দিয়ে দিয়েছেন। ফলে এই ধরনের পোস্টে বিভ্রান্ত হয়ে তাঁরা আমাদের কাছে জানতে চাইছেন, এই ৫০% তাঁরা আবারও পাবেন কিনা।

    বরং আপনাদের জানা থাকলে এই পোস্টে বলুন, গ্রান্ট-ইন-সার্ভিস এবং কেএমসি এলাকায় বসবাস কারি অবসরপ্রাপ্তদের ৫০% বকেয়া তাঁরা এমাসেই পাবেন।”

    আরও পড়ুন: এক ধাক্কায় বাড়তে পারে ৫০-এর বেশি ওয়ার্ড! পুরভোটের আগে কলকাতায় নতুন পরিকল্পনা

    অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা এতদিন প্রযুক্তিগত বা অন্যান্য জটিলতার কারণে এই টাকা পাননি, তাঁদের জন্য, ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত মেয়াদের বকেয়া পেনশনের এরিয়রের ৫০ শতাংশ টাকা জুলাইতেই মেটানো হবে বলে জানিয়েছে রাজ্য।

    Click here to Read More
    Previous Article
    ৩৪ বছরের কমিউনিস্ট, ১৫ বছরের তৃণমূল শ্যামাপ্রসাদের অবদান ভুলিয়ে রাখতে চেয়েছিল
    Next Article
    এক ধাক্কায় বাড়তে পারে ৫০-এর বেশি ওয়ার্ড! পুরভোটের আগে কলকাতায় নতুন পরিকল্পনা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment