Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘সব কথা শুনেছেন মুখ্যমন্ত্রী’,জনতার দরবারে শুভেন্দুর সঙ্গে দেখা করে খুশি চাকরিহারারা

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন করে আশার আলো দেখছেন দীর্ঘদিন ধরে বঞ্চিত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। নিজেদের দাবি ও সমস্যার কথা সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সামনে তুলে ধরতে এবার ‘জনতার দরবার’-এ হাজির হলেন বঞ্চিত চাকরিহারা শিক্ষকদের মোট ৩৫টি সংগঠনের প্রতিনিধিরা।

    মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) সঙ্গে দেখা করলেন বঞ্চিত চাকরিহারা প্রার্থীরা

    মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে স্বস্তির সুর শোনা গেল আন্দোলনকারীদের গলায়। একাধিক দাবি ও সমস্যার কথা এদিন মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের প্রতিনিধিরা। দীর্ঘ আলোচনা শেষে প্রতিনিধিরা জানান, সরকারের তরফে ইতিবাচক বার্তাই পেয়েছেন তাঁরা।

    চাকরিহারা সদস্যদের প্রতিনিধি দুই শিক্ষক বলেন, “আশা করছি, এবার ভাল হবে। আগের মুখ্যমন্ত্রী, কেন এমনকি আমলাদের কাছেও দাবি জানিয়ে পৌঁছতে পারিনি। মুখ্যমন্ত্রী শুনলেন আমাদের সব কথা। তিনি জানিয়েছেন কিছু ক্ষেত্রে আইনি প্রক্রিয়া রয়েছে। আদালত ও ভারপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে আলোচনা মারফত সমস্যা সমাধানের চেষ্টা করব এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।” এদিন ২০১৬ সালের ২৬ হাজার বঞ্চিত চাকরিহারা শিক্ষকদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান চাকরিপ্রার্থীদের প্রতিনিধি সুমন বিশ্বাস।

    জানা গেছে, যোগ্যতার ভিত্তিতে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতেই জনতার দরবারে উপস্থিত হয় একাধিক চাকরিহারা সংগঠন।
    প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ওএমআর-এর ভিত্তিতে যোগ্য প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি তুলে আসছেন চাকরিপ্রার্থীদের একাংশ। নতুন সরকার গঠনের পর সেই দাবিপূরণ নিয়ে ফের আশাবাদী হয়ে উঠেছেন তাঁরা।

    Job seekers teachers are happy to meet CM Suvendu Adhikari.

    আরও পড়ুন : ‘বুলডোজার সব জায়গায়..’, অভিষেককে পুরসভার নোটিশ বিতর্কে মুখ খুললেন দিলীপ ঘোষ

    উল্লেখ্য, গত সোমবার থেকেই ‘জনতার দরবার’ কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সল্টলেকে বিজেপির দলীয় কার্যালয়ে সকাল থেকেই শুরু হয় এই কর্মসূচি। সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ নিজেদের সমস্যার কথা সরাসরি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন।চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের আশা, দীর্ঘদিনের আন্দোলন ও আইনি লড়াইয়ের পর অবশেষে তাঁদের সমস্যার সমাধানের পথে এগোবে রাজ্য সরকার। এখন মুখ্যমন্ত্রীর আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন বঞ্চিতরা।

    Click here to Read More
    Previous Article
    ১ জুন থেকে ফ্রি বাস সফর, স্মার্ট কার্ড পেতে কী কী নথি লাগবে জেনে নিন
    Next Article
    ‘বারবার একই ধরনের গলদ’, নিট প্রশ্নফাঁসে এনটিএ-র ভূমিকা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিমকোর্ট, ৩ দিনের মধ্যে চাইল রিপোর্ট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment