Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১ জুন থেকে ফ্রি বাস সফর, স্মার্ট কার্ড পেতে কী কী নথি লাগবে জেনে নিন

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত নিয়ে গাইডলাইন তৈরি করে ফেলেছে রাজ্যের নতুন সরকার। আপাতত সরকারিভাবে সেই গাইডলাইন প্রকাশ না করা হল পরিবহন দফতরের তরপেট থেকে জানা গিয়েছে, আগামী ১ জুন থেকে সরকারি বাসে (Free Bus Service) মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন বলে একটি বিধি তৈরি করা হয়েছে। এছাড়াও দূরপাল্লার বাসে উভয়ের ক্ষেত্রেই এই সুবিধা পাবেন মহিলারা। ইতিমধ্যেই পরিবহন দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কীভাবে এই পরিষেবা মিলবে এবং কী কী নথি লাগবে। পরিবহণ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গের সকল মহিলাদের একটি ‘স্মার্ট কার্ড’  দেওয়া হবে। সেই কার্ড ব্যবহার করেই মহিলারা বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

    স্মার্ট কার্ড পেতে কী কী নথি লাগবে? (Free Bus Service)

    পরিবহন দফতরের তরফ থেকে জারি করা নির্দেশিকার বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারা বিনামূল্যে সরকারি বাজে ফ্রি পরিষেবা পাবেন। রাজ্যের পরিবহন নিগমের অন্তর্ভুক্ত সমস্ত সরকারি বাসগুলিতে এই সুবিধা পাওয়া যাবে (Free Bus Service)। শুধুমাত্র শহরের মধ্যেই নয়, দূরপাল্লার সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের এই সুবিধা পাবেন মহিলারা।

    Free Bus Service what documents are required to obtain a smart card

    আরও পড়ুন: চিংড়ির নতুন রেসিপি খুঁজছেন? একবার ট্রাই করলেই মন জিতে নেবে বালাচং

    তাছাড়া এই স্মার্ট কার্ড পাওয়ার জন্য আপনাকে বেশ কিছু প্রয়োজনীয় নথি জমা করতে হবে যার মধ্যে অন্যতম হল আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড, আয়ুস্মান ভারত হেলথ কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ছবিসহ পেনশনের নথি অথবা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল পরিচয়পত্রের যে কোনও একটি থাকলেই এই কার্ড ইস্যু করা যাবে। সঙ্গে জমা দিতে হবে কালার পাসপোর্ট সাইজ ছবি।

    কোন কোন নথি থাকলে কোনও মহিলা স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে পারবেন-

    ১. আধার কার্ড (Aadhaar Card)

    ২. ভোটার আইডি কার্ড (EPIC – Elector’s Photo Identity Card)

    ৩. ১০০ দিনের কাজের জব কার্ড (VB-G RAMG Job Card / Grameen Rozgar Guarantee Card)

    ৪. আয়ুষ্মান ভারত হেলথ কার্ড (Ayushman Bharat Health Card)

    ৫. ড্রাইভিং লাইসেন্স (Driving License)

    ৬. প্যান কার্ড (PAN Card)

    ৭. ভারতীয় পাসপোর্ট (Indian Passport)

    ৮. ছবি সহ পেনশন ডকুমেন্ট (Pension document with photograph)

    ৯. চাকরিজীবীদের সার্ভিস আইডি কার্ড: কেন্দ্র বা রাজ্য সরকার, পিএসইউ (PSU) এবং পাবলিক লিমিটেড কোম্পানির কর্মীদের ছবি সহ সার্ভিস আইডেন্টিটি কার্ড।

    ১০. শিক্ষাপ্রতিষ্ঠানের অফিসিয়াল আইডি কার্ড: স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া ছবি সহ অফিসিয়াল আইডেন্টিটি কার্ড।

    ১১. অন্যান্য সরকারি আইডি: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত ছবি সহ যে কোনও আইডেন্টিটি কার্ড (Free Bus Service)।

    Click here to Read More
    Previous Article
    ভয় ধরাচ্ছে শক্তিশালী সুপার এল নিনো !
    Next Article
    ‘সব কথা শুনেছেন মুখ্যমন্ত্রী’,জনতার দরবারে শুভেন্দুর সঙ্গে দেখা করে খুশি চাকরিহারারা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment