Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘বারবার একই ধরনের গলদ’, নিট প্রশ্নফাঁসে এনটিএ-র ভূমিকা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিমকোর্ট, ৩ দিনের মধ্যে চাইল রিপোর্ট

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক : দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা ‘নিট-ইউজি ২০২৬’-কে (NEET) ঘিরে তৈরি হওয়া প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগ নতুন করে নাড়িয়ে দিল গোটা শিক্ষা ব্যবস্থাকে। লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার আবহের মধ্যেই সোমবার বিষয়টি নিয়ে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। পরীক্ষা পরিচালনাকারী সংস্থা এনটিএ-র ভূমিকা নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত জানিয়ে দিল, অতীতের ভুল থেকে শিক্ষা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

    নিট প্রশ্নফাঁস কাণ্ডে সুপ্রিম কোর্ট (Supreme Court)

    সোমবার নিট-ইউজি ২০২৬ সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, পরীক্ষার নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আগেই একাধিক নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সেই পদক্ষেপের বাস্তব প্রয়োগ হয়নি। দেশের প্রায় ২৩ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ এই পরীক্ষার উপর নির্ভর করায়, এই ঘটনায় রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট।

    শুনানির সময় মামলাকারীদের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী তনভী দুবে। তিনি আদালতের কাছে দ্রুত শুনানির আবেদন জানিয়ে বলেন, “এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং জরুরি। কারণ এর সঙ্গে দেশের লক্ষ লক্ষ নিট পরীক্ষার্থী ও হবু চিকিৎসকদের ভবিষ্যৎ সরাসরি জড়িয়ে রয়েছে। ফলে আদালতের উচিত এই মামলার শুনানি কোনও ভাবে ফেলে না রেখে দ্রুততম সময়ের মধ্যে করা।” এরপরই শীর্ষ আদালত জানায়, মামলার যাবতীয় নথিপত্র দ্রুত সলিসিটর জেনারেল তুষার মেহতার দফতরে পৌঁছে দিতে হবে।

    এদিনের শুনানিতে বিচারপতিরা বিশেষভাবে প্রশ্ন তোলেন এনটিএ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের ভূমিকা নিয়ে। শুনানির সময় বিচারপতিরা স্পষ্ট ভাষায় বলেন, “পূর্ববর্তী পরীক্ষাগুলির মারাত্মক বিপর্যয় এবং ভুল থেকে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিন্দুমাত্র কোনও শিক্ষা নেয়নি, তা বর্তমান পরিস্থিতি দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে। সুপ্রিম কোর্ট আগে কমিটি গড়ার পরেও কীভাবে একই ধরনের গলদ বারবার ফিরে আসে?”

    পরিস্থিতির পূর্ণাঙ্গ ব্যাখ্যা জানতে এদিন দুটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রথম নির্দেশ অনুযায়ী, এনটিএ-কে আগামী তিন দিনের মধ্যে হলফনামা জমা দিয়ে জানাতে হবে, গত ১৪ নভেম্বর গঠিত বিশেষ মনিটরিং কমিটি বর্তমানে কী কাজ করছে এবং সংস্কারমূলক পদক্ষেপের অগ্রগতি কতদূর।অন্যদিকে, জে. রাধাকৃষ্ণনকেও পৃথকভাবে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করতে হবে, সুপ্রিম কোর্ট গঠিত হাই-পাওয়ার্ড কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য প্রশাসনের তরফে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং সেগুলির ফলাফল কী হয়েছে।

    Supreme Court angry over NTA's role in NEET question leak

    আরও পড়ুন : শিকে ছিঁড়ল সরকারি কর্মচারীদের! এক ধাক্কায় ৫% মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার

    এখন নজর আদালতে জমা পড়তে চলা ওই দুই হলফনামার দিকে। সেগুলির ভিত্তিতেই মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা করবে শীর্ষ আদালত। নিট কেলেঙ্কারি নিয়ে দেশজুড়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, সোমবারের শুনানির পর তা আরও বেড়েছে বলেই মনে করছে বিভিন্ন মহল। পরীক্ষার স্বচ্ছতা ফেরাতে এবার আদালতের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ পরীক্ষার্থী ও অভিভাবক।

    Click here to Read More
    Previous Article
    ‘সব কথা শুনেছেন মুখ্যমন্ত্রী’,জনতার দরবারে শুভেন্দুর সঙ্গে দেখা করে খুশি চাকরিহারারা
    Next Article
    "লোককে ডেকে পদ দিলেও কেউ TMC-এর পদ নিচ্ছে না" : Dilip Ghosh

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment