Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সব বেসরকারি হাসপাতালেই আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়া যায়? ভর্তির আগে সঠিক নিয়ম জানুন

    6 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ বাংলার মানুষও এবার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তথা আয়ুষ্মান ভারত যোজনার (Ayushman Bharat Yojana) সুবিধা পাবে। এই প্রকল্পের (Government Scheme) মাধ্যমে উপভোক্তাদের বছরে ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হয়। তবে দেশের সব বেসরকারি হাসপাতালেই কি আয়ুষ্মান কার্ডের সুবিধা পাওয়া যায়? এই নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে।

    আয়ুষ্মান ভারত যোজনার খুঁটিনাটি | (Ayushman Bharat Yojana)

    বাংলার পাশাপাশি দেশের একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালে আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাওয়া যায়। একথা শুনে অনেকেই মনে করেন, দেশের সব বেসরকারি হাসপাতালেই হয়তো এই প্রকল্পের সুবিধা মেলে। যদিও বাস্তবে এমনটা নয়।

    আরও পড়ুনঃ মাসের শেষে ছুটির ধামাকা! আগস্টে সরকারি কর্মীদের পোয়া বারো, রইল হলিডে লিস্ট

    আসলে নিয়ম অনুযায়ী, আয়ুষ্মান কার্ড থাকলেই যে কোনও বেসরকারি হাসপাতালে এর সুবিধা পাওয়া যায় না। সরকার অনুমোদিত অথবা এমপ্যানেলড হাসপাতাল হিসেবে তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালেই এই প্রকল্পের সুবিধা মেলে।

    এক কথায় বলতে হলে, কোনও হাসপাতাল আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত না থাকলে সেখানে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। সেই কারণে চিকিৎসার জন্য কোথাও ভর্তি হওয়ার আগে অবশ্যই দেখে নেওয়া উচিত সেটির নাম আয়ুষ্মান ভারতের তালিকায় রয়েছে কিনা। ঘরে বসে নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই এই তথ্য দেখা যায়।

    Ayushman Bharat yojana

    বর্তমান সময়ে চিকিৎসা পরিষেবা বেশ ব্যয়বহুল হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আয়ুষ্মান ভারত কার্ড থাকলে অনেকটা সুরাহা হয়। এই প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ উপকৃত হয়েছেন। এবার বাংলার মানুষও এর সুবিধা পাবেন।

    তবে দেশের সব সরকারি বা বেসরকারি হাসপাতালে আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাওয়া যায় না। তালিকাভুক্ত স্বাস্থ্যকেন্দ্রগুলিতেই এর সুবিধা মেলে। তাই ভর্তি হওয়ার আগে সংশ্লিষ্ট সরকারি বা বেসরকারি হাসপাতালের নাম আয়ুষ্মান ভারতের তালিকায় রয়েছে কিনা তা অবশ্যই দেখে নেওয়া উচিত।

    Click here to Read More
    Previous Article
    মাসের শেষে ছুটির ধামাকা! আগস্টে সরকারি কর্মীদের পোয়া বারো, রইল হলিডে লিস্ট
    Next Article
    অভিষেকের বিরুদ্ধে মদনের 'সেটিং'-এর অভিযোগ সত্যি?-কী জানালেন কুণাল

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment