Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মাসের শেষে ছুটির ধামাকা! আগস্টে সরকারি কর্মীদের পোয়া বারো, রইল হলিডে লিস্ট

    8 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ আগস্টের শেষে লম্বা ছুটি (Government Holiday)। একটানা বন্ধ থাকবে সরকারি অফিস, স্কুল, কলেজ। ফলে দু-তিনদিনের ছুটিতে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে ঘুরে আসতে পারেন রাজ্য সরকারি কর্মী (Government Employees) থেকে শুরু করে স্কুল ও কলেজ পড়ুয়ারা।

    আগস্টের শেষের ছুটির লিস্ট | (Government Holiday)

    গোটা আগস্ট মাস জুড়ে এমনিতেই বেশ কিছু ছুটি রয়েছে। আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যের সব সরকারি অফিস, স্কুল, কলেজ বন্ধ থাকবে। এরপর মাসের শেষেও একটানা ছুটি রয়েছে।

    আরও পড়ুনঃ বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের নাম? মুখ্যমন্ত্রী বললেন, আমরা মন্ত্রিসভা বসে ঠিক করেছি…

    এই বছর ১৫ আগস্ট শনিবার পড়েছে। এমনিতে শনিবার সরকারি দফতরে সাধারণত ছুটি থাকলেও সরকারি ও সরকার পোষিত স্কুল, কলেজ অর্ধদিবস খোলা থাকে। তবে স্বাধীনতা দিবসে রাজ্যের সব সরকারি অফিস, স্কুল, কলেজ বন্ধ থাকবে। রাজ্য সরকারের ছুটির তালিকা থেকেই একথা জানা গিয়েছে।

    এরপর আগামী ২৬ আগস্ট, বুধবার ফাতেহ-দোয়াজ-দাহাম রয়েছে। সেদিনও রাজ্যের সরকারি অফিস বন্ধ থাকবে। সেই সঙ্গেই বিদ্যালয়গুলিতেও ছুটি থাকবে। এর একদিন পরেই আবার রয়েছে রাখির ছুটি।

    আগামী ২৮ আগস্ট, শুক্রবার রাখি বন্ধন উপলক্ষে রাজ্যের সব সরকারি অফিস, স্কুল ও কলেজ বন্ধ থাকবে। মাঝে শনিবার শেষে রবিবার সাপ্তাহিক ছুটি।

    এমনিতে শনিবার বহু সরকারি দফতর বন্ধ থাকে। সেক্ষেত্রে সেসব অফিসে কর্মরত কর্মীরা শুক্র, শনি, রবি পরপর তিনদিন ছুটি পাবেন। যাদের শনিবার অফিস যেতে হয়, তাঁরা সেদিন লিভ নিয়ে নিলে একটানা তিনদিন ছুটি পেয়ে যাবেন।

    Government Holiday

    অন্যদিকে সরকারি ও সরকার পোষিত স্কুল, কলেজ শনিবার অর্ধদিবস খোলা থাকে। সেক্ষেত্রে সেদিন ছুটি নিয়ে নিলে তাঁরাও একটানা তিনদিনের ছুটি পেয়ে যাবেন।

    আগস্ট মাসে স্বাধীনতা দিবস, রাখি সহ একাধিক উৎসব উপলক্ষে সরকারি কর্মী ও স্কুল, কলেজ পড়ুয়াদের বেশ কিছু ছুটি রয়েছে। মাসের শেষেও একটানা লম্বা ছুটির সুযোগ রয়েছে তাঁদের কাছে। ঠিকভাবে প্ল্যান করলে সেই সময়টায় কাছেপিঠে কোনও জায়গা থেকে ঘুরে আসতেই পারেন তাঁরা।

    Click here to Read More
    Previous Article
    শীঘ্রই খুলে যাচ্ছে পোর্টাল! কবে থেকে আবেদন? বেকারদের ‘যুবশক্তি’ প্রকল্প নিয়ে নয়া আপডেট
    Next Article
    সব বেসরকারি হাসপাতালেই আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়া যায়? ভর্তির আগে সঠিক নিয়ম জানুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment