Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    চলতি মাসে দেরি! সেপ্টেম্বর থেকে কত তারিখে মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানালেন মুখ্যমন্ত্রী

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ আর দু’মাসে বহু উপভোক্তা এই সময়ে টাকা পেয়ে গেলেও এবারে যত দিন গড়াচ্ছে, অন্নপূর্ণা যোজনা নিয়ে চিন্তা বাড়ছে আবেদনকারীদের। জুন-জুলাইতে মাসের প্রথম দিকেই বহু আবেদনকারী নিজেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ৩০০০ টাকা পেয়ে গিয়েছিলেন। পরে ধাপে আরও অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকে। কিন্তু এবার কোনো আপডেট না আসায় কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা, সেই নিয়ে চর্চা বাড়ছিল।

    অন্নপূর্ণা যোজনা নিয়ে দূর হল চিন্তা | Annapurna Yojana

    যদিও সমস্ত কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবারই বড় ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী ১৭ আগস্ট থেকে যোগ্য আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাঠানো শুরু হবে। মুখ্যমন্ত্রী বলেন, যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যোগ্য সব আবেদনকারীদের অ্যাকাউন্টে ১৭ অগাস্ট থেকে অন্নপূর্ণার ৩ হাজার টাকা ঢুকতে থাকবে।

    মুখ্যমন্ত্রী এও বলেন, “এটা সরকারি টাকা, তাই সমস্ত নিয়ম মেনেই তা প্রদান করা হবে।” শুধু তাই নয়। এরপরই আবেদনকারীদের চিন্তা দূর করে মুখ্যমন্ত্রী বলেন, প্রথম কিস্তির পর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে নিয়মিতভাবে এই প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।

    When Annapurna Yojana applicants will get 3 Thousand Rupees

    কত আবেদন জমা পড়ল?

    উল্লেখ্য, এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় মোট ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। বর্তমানে চলছে ভেরিফিকেশন প্রক্রিয়া। সমস্ত আবেদন যাচাই ভেরিফাই করে তারপর যোগ্য আবেদনকারী বেছে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে সেই কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।

    আরও পড়ুন: মন্দিরের বর্জ্য থেকেই আসবে টাকা! কর্মসংস্থান নিয়ে অভিনব উদ্যোগের ঘোষণা অগ্নিমিত্রার

    মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৭ অগাস্টের মধ্যে ১০ জুলাই পর্যন্ত জমা পড়া সমস্ত আবেদনপত্রের ভেরিফিকেশন সম্পূর্ণ করা সম্ভব হবে। ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলির যাচাই করে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি এও বলেছেন যাতে এই মাসের মধ্যেই ভেরিফিকেশন সম্পন্ন হওয়া আবেদনগুলির পরবর্তী প্রক্রিয়া শুরু করা যায় সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    পশ্চিমবঙ্গ আবাসের ৬০ হাজার এখনও পাননি? টাকা না ঢুকলে কোথায় যোগাযোগ করবেন জানুন
    Next Article
    ২০১৬ না ২০২৫, কোন নিয়মে SLST নিয়োগ? হাইকোর্টে অবস্থান স্পষ্ট করল SSC

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment