Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ২০১৬ না ২০২৫, কোন নিয়মে SLST নিয়োগ? হাইকোর্টে অবস্থান স্পষ্ট করল SSC

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ২০১৬ নাকি ২০২৫, কোন নিয়মে এসএলএসটি নিয়োগ হবে? এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন তথা এসএসসি (SSC)। শুক্রবার নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানিতে কমিশন জানায়, ২০২৫ সালের নতুন নিয়ম মেনেই নিয়োগ প্রক্রিয়া হবে। দুর্নীতির ক্ষেত্রে অনুসরণ করা হবে জিরো টলারেন্স নীতি।

    হাইকোর্টে অবস্থান স্পষ্ট করল এসএসসি | (Calcutta High Court)

    এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। সেই শুনানিতে জানানো হয়, গত বছর তৈরি নিয়মের ভিত্তিতেই দ্বিতীয় এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

    আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ আবাসের ৬০ হাজার এখনও পাননি? টাকা না ঢুকলে কোথায় যোগাযোগ করবেন জানুন

    রাজ্যের তরফে সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল নীলাঞ্জন ভট্টাচার্য বলেন, “দুর্নীতিতে জিরো টলারেন্স অবস্থান নিয়েছে রাজ্য সরকার। আমরাও সেটা সুনিশ্চিত করব। ২০২৫ সালের নিয়ম অনুসারে দ্বিতীয় এসএলএসটি নিয়োগ হবে।“

    তৃণমূল আমলে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। দুর্নীতির কারণে ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। আদালত জানায়, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। সেই অনুযায়ী গত বছর নতুন নিয়ম তৈরি করে এসএসসি। শুরু হয় নিয়োগ। তবে এরপর অনেকে এই নিয়মের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন।

    মামলাকারীদের দাবি ছিল, ২০১৬ সালের নিয়ম অনুযায়ী ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া করতে হবে। ২০২৫ সালের নিয়ম অনুসারে তা হতে পারে না। রাজ্যে পালাবদলের পর এই বিষয়ে এসএসসি বা সরকারের অবস্থান জানতে চেয়েছিল হাইকোর্ট। এদিন সেই অবস্থান স্পষ্ট করল কমিশন।

    এদিনের শুনানিতে বিচারপতি সিনহা এসএসসিকে মনে করিয়ে দেন, নিয়োগ দুর্নীতি মামলা ও নতুন নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে বেশ কিছু বিষয় জড়িয়ে রয়েছে। নতুন নিয়োগবিধিতে শূন্যপদের সংখ্যা বাড়ানো, বয়সে ছাড়, নম্বর সংক্রান্ত একাধিক নিয়মে আপত্তি উঠেছিল। কমিশনকে সেগুলি মাথায় রাখতে হবে।

    এছাড়া এদিন নিয়োগের ক্ষেত্রে ওবিসি সংরক্ষণের বিষয়টিও আদালতে স্পষ্ট করা হয়েছে। আগে অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষিত ছিল ১৭ শতাংশ আসন। তবে ২০১০-এর পরে দেওয়া প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট ও নতুন তালিকাভুক্ত বহু সম্প্রদায়কে বাতিল করে দেয় হাইকোর্ট। এতে জটিলতা তৈরি হয়। নতুন নিয়মে সংরক্ষণ কমিয়ে ৭ শতাংশ করে দেওয়া হয়েছে।

    Calcutta High Court

    বিচারপতি সিনহা বলেন, ওবিসি সংক্রান্ত এই বিষয়টি অত্যন্ত জরুরি। রাজ্য ও কমিশনকে একসঙ্গে বসে সমন্বয়ের ভিত্তিতে এই বিষয়ক নীতি চূড়ান্ত করতে হবে। নাহলে অহেতুক জটিলতা বাড়তে পারে। মামলার পরবর্তী শুনানি আগামী ২১ আগস্ট।

    নতুন না পুরনো, এসএলএসটি নিয়োগ কোন নিয়মে হবে এই নিয়ে বিস্তর জল্পনা চলছিল। অবশেষে আজ সেসবের অবসান ঘটিয়ে হাইকোর্টে নিজেদের অবস্থান স্পষ্ট করল স্কুল সার্ভিস কমিশন।

    Click here to Read More
    Previous Article
    চলতি মাসে দেরি! সেপ্টেম্বর থেকে কত তারিখে মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানালেন মুখ্যমন্ত্রী
    Next Article
    সপ্তাহে দু’দিন ডিম বাধ্যতামূলক, স্কুলকে কত টাকা দেবে সরকার? জেনে নিন নিয়ম

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment