Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রোহিত শর্মাকে নিয়ে দুই ভাগে বিভক্ত BCCI! সত্যিই কি প্রাক্তন ভারতীয় অধিনায়কের অবসর চাইছে বোর্ড

    15 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সাম্প্রতিক অতীতে রোহিত শর্মার (Rohit Sharma) অবসর নিয়ে জল্পনা তীব্র থেকে তীব্রতর হয়েছে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক, ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে খুব একটা ভালো ফর্মে ছিলেন না। এই অবস্থায় খবর শোনা গিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) আগামী বিশ্বকাপের (2027 ODI World Cup) পরিকল্পনায় নেই রোহিত।

    কিন্তু লর্ডসে রোহিতের দুরন্ত শতরান বদলে দিয়েছে পরিস্থিতি। এখন আর রোহিত শর্মার অবসর প্রসঙ্গে কোনও জল্পনা চলছে না। ক্রিকেটের মক্কায় ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ ও নির্ণায়ক ম্যাচে ১৩৮ রানের অভূতপূর্ব ইনিংস খেলে দলকে জেতাতে না পারলেও নিন্দুকদের মুখ বন্ধ করিয়ে দিয়েছেন হিটম্যান।

    শোনা যাচ্ছে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে নিয়ে এখন সম্পূর্ণ দুই ভাগে বিভক্ত ভারতীয় ক্রিকেট বোর্ড। অজিত আগারকারের নেতৃত্বাধীন ভারতীয় দল নির্বাচক কমিটি রোহিতের বদলে আগামী বিশ্বকাপের জন্য কোন তরুণ ভারতীয় ব্যাটারকে দলে নেওয়ার পক্ষপাতী ছিলেন। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এই নির্দিষ্ট বিষয়ে রোহিত শর্মাকে অবগতও করা হয়ে গিয়েছিল।

    আরও পড়ুন: গম্ভীর নন, ভারতের কোচ হিসেবে সেওবাগকে চেয়েছিলেন বিরাট কোহলি! বিস্ফোরক ভারতীয় ওপেনার

    কিন্তু নির্বাচকদের এই সিদ্ধান্তের পক্ষে ছিলেন না বিসিসিআই-এর অনেকেই। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ওই সময় সরাসরি বিবৃতি দিয়েই বলেন যে রোহিতের অবসর নিয়ে রটানো জল্পনাগুলি সত্যি নয়। তিনি আগামী দিনের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এর থেকেই অনেকে সরাসরি সংঘাতের আঁচ পেয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরমহলে।

    আরও পড়ুন: স্বাধীনতা দিবসের সকালে ক্রিকেটে নতুন ইতিহাস গড়বে শুভমান গিলের ভারত! আগেই হুঙ্কার ছাড়লেন গম্ভীর

    তবে রোহিত শর্মা বিসিসিআইকে স্বস্তিতে থাকার বেশ কিছু কারণ দিয়েছে। লর্ডসে অসাধারণ শতরান করে তিনি নিজের দলে জায়গা পাওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের। চোট-আঘাত সমস্যায় না ফেললে আগামী ওডিআই বিশ্বকাপে তিনি জায়গা পাবেন নিশ্চিতভাবে, আশঙ্কা ক্রিকেটপ্রেমীদের।

     

    Click here to Read More
    Previous Article
    মসজিদ-মন্দির থেকে খোলা হচ্ছে মাইক! শব্দ দূষণ নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা রাজ্য সরকারের
    Next Article
    দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি! কোন কোন জেলায় বেশি দুর্যোগ? আজকের আবহাওয়ার খবর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment