Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণার টাকা দেওয়া শুরু! লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল আমলের লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) জায়গায় অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) চালু করেছে বিজেপি সরকার। বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী ১৭ আগস্ট থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করবে রাজ্য। সেই সঙ্গেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বড় বার্তা দেন তিনি।

    ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণার তৃতীয় কিস্তি | (Annapurna Yojana)

    অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি কবে ঢুকবে এই নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছিল। গতকাল সেসবের ইতি টেনেছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের অনিয়ম নিয়েও সরব হন তিনি।

    আরও পড়ুনঃ ২০১৬ না ২০২৫, কোন নিয়মে SLST নিয়োগ? হাইকোর্টে অবস্থান স্পষ্ট করল SSC

    শুভেন্দু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কী করেছে লিখবেন। ২০২১ সালের সেপ্টেম্বরে ১ কোটি ৫২ লক্ষ ৬২ হাজার ৫৮৮ জনকে ৫০০ টাকা করে দিয়েছিল। এরপর টাকা বন্ধ করে দেয়। তারপর আবার ফেব্রুয়ারি-মার্চে টাকা দেয়। এরপর ফের বন্ধ। এরপর ২০২২ সালের মে-জুন মাসে ফের টাকা দিয়েছিল। সরকারের কাছে সব তথ্য রয়েছে।“

    পাশাপাশি অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মোট ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। জুন থেকে ৩১ জুলাই অবধি অনলাইন ও অফলাইনে আবেদন জমা নেওয়া হয়েছে। ১০ জুলাই অবধি জমা পড়া আবেদনের ভেরিফিকেশন সম্পূর্ণ করা যাবে। তার পরিপ্রেক্ষিতে টাকা পাঠানো শুরু করবে সরকার। তবে শুধুমাত্র ভেরিফায়েড অ্যাকাউন্টগুলিতেই ৩ হাজার টাকা করে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

    annapurna yojana(61)

    একইসঙ্গে শুভেন্দু জানিয়ে দেন, আগস্টের টাকা আগামী ১৭ তারিখ থেকে পাঠানো শুরু হলেও এরপর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠাবে রাজ্য সরকার। রাজ্যে যতদিন বিজেপি সরকার আছে ততদিন এই নিয়ম বজায় থাকবে বলে জানিয়েছেন তিনি।

    তৃণমূল আমলের লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় চালু হওয়া অন্নপূর্ণা যোজনা অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এবার এই প্রকল্প নিয়ে বড় বার্তা দেওয়ার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের অনিয়ম নিয়েও সুর চড়ালেন মুখ্যমন্ত্রী।

    Click here to Read More
    Previous Article
    তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কোচবিহারের বিজেপি নেতা
    Next Article
    চোট পেয়ে দল থেকে ছিটকে গেলেন শুভমান গিল! শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে মাঠে নেমে চাপে ভারত

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment