Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সামনেই সরকারি কর্মীদের জন্য টানা ছুটি, দেখে দিন নবান্নের হলিডে লিস্ট

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ এপ্রিল মাসে অনেকগুলো ছুটি পেয়েছেন সরকারি কর্মীরা। হাতে আর কয়েকটা দিন। এরপর মে মাস। আর নতুন মাসেও একাধিক ছুটি (Government Holiday) পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। ইতিমধ্যেই ছুটির তালিকা সামনে এসেছে। কবে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ, অফিস-কাছারি? দেখে নিন এক নজরে।

    সরকারি কর্মীদের ছুটির তালিকা | Government Holiday

    মে মাসেই রয়েছে মে দিবস থেকে বুদ্ধ পূর্ণিমা। মাসের প্রথম দিনই, আগামী ১ মে থাকছে ছুটি। তার সাতদিন পর ৮ মে রয়েছে বুদ্ধ পূর্ণিমা। ৮ মে পড়েছে শুক্রবার। তারপর শনিবার ও রবিবার এমনিতেই ছুটি থাকে। ফলত টানা তিন দিন ছুটির সুযোগ থাকছে এই সময়ে। একটু বুদ্ধি করে তিনদিনের ছুটিতে আশেপাশে কাটিয়ে আসলে মন্দ হবে না।

    আবার মাসের শেষের দিকে রয়েছে আরও ছুটি। ঈদ-উদ-জোহা পড়েছে ২৭ মে। সেই দিনও সরকারি ছুটি পাবেন সকলে। এছাড়া শনিবার ও রবিবারের সাপ্তাহিক ছুটি তো রয়েইছে। সবমিলিয়ে বেশ কয়েকটি ছুটি উপভোগ করার সুযোগ থাকবে আগামী মাসে।

    উল্লেখ্য, গত বছর শেষের দিকেই ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করে দিয়েছিল নবান্ন। যাতে রাজ্য সরকারের ছুটির (Government Holiday) তালিকার পাশাপাশি কেন্দ্রের নেগোশিয়েব্‌ল ইন্সট্রুমেন্ট আইন (এনআইএ) অনুযায়ী ছুটি এবং বিভিন্ন সম্প্রদায়ের উৎসব ভিত্তিক ছুটির দিনগুলির উল্লেখ করা হয়। ইতিমধ্যেই ২০২৬ সালের একাধিক ছুটি পার হয়েছে। বাকি আর কতগুলি ছুটি পড়ে থাকছে? তালিকা রইল।

    সরকারি ছুটির তালিকা | Government Holiday

    Negotiable Instrument Act, 1881 অনুযায়ী ঘোষিত General Public Holiday অনুযায়ী হলিডে লিস্ট :

    মে দিবস- ১ মে

    বুদ্ধ পূর্ণিমা – ৮ মে

    ঈদ-উদ-জোহা – ২৭ মে

    মহরম – ২৬ জুন

    স্বাধীনতা দিবস – ১৫ আগস্ট

    মহালয়া – ১০ অক্টোবর

    দুর্গাপুজো- ১৯-২১ অক্টোবর

    ভাইফোঁটা – ১১ নভেম্বর

    বড়দিন – ২৫ ডিসেম্বর

    এ ছাড়াও রাজ্য সরকারের ছুটি

    ইদুজ্জোহা আগের দিন – ২৬ শে মে

    শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং-এ কবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে – ১৩ জুলাই

    রথযাত্রা – ১৬ জুলাই

    বিশ্বকর্মা পুজো- ১৭ সেপ্টেম্বর

    দুর্গাপুজো চতুর্থী – ১৫ অক্টোবর

    দুর্গা পঞ্চমী – ১৬ অক্টোবর

    ষষ্ঠী – ১৭ অক্টোবর

    দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি – ২২, ২৩, ২৪ অক্টোবর অবধি

    government holiday(16)

    আরও পড়ুন: ডায়মন্ড হারবারে হুমকি-রাজ! ‘৪ তারিখে খেলা হবে’, জয় বাংলা স্লোগানে তোলপাড়, বড় পদক্ষেপ কমিশনের

    আতিরিক্ত লক্ষ্মী

    পুজোর ছুটি– ২৬ অক্টোবর

    কালী পুজো ৯ ও ১০ নভেম্বর

    ভাই ফোটার পরের দিন ১২ নভেম্বর

    ছট পুজো অতিরিক্ত ছুটি – ১৬ নভেম্বর

    করম পুজোর ছুটি নির্ধারিত হলে জানানো হবে

    বড়দিনের ছুটি : ২৫ ডিসেম্বর

    Click here to Read More
    Previous Article
    শান্তি কই? ভোটের আগে উত্তপ্ত গোসাবা, BJP কর্মীর ওপর হামলার অভিযোগে কাঠগড়ায় সেই তৃণমূল
    Next Article
    ‘হার নিশ্চিত বুঝেই পালালেন!’ ভবানীপুর কাণ্ডে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment