Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘হার নিশ্চিত বুঝেই পালালেন!’ ভবানীপুর কাণ্ডে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে ভবানীপুরে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেল। একই এলাকায় খুব কাছাকাছি তৃণমূল ও বিজেপির সভা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মাইকের শব্দকে কেন্দ্র করে শুরু হয় বিরোধ, যার জেরে মাঝপথেই নিজের সভা ছেড়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ঘটনাকেই হাতিয়ার করে সরাসরি কটাক্ষ করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    ভবানীপুরে মুখোমুখি মমতা ও শুভেন্দু (Suvendu Adhikari)

    আগামী বুধবার রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার ভোট। তার আগে ভবানীপুর কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। এই কেন্দ্রেই মুখোমুখি লড়াইয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার বিকেলে চক্রবেড়িয়া রোডে তৃণমূল নেত্রীর সভার কাছেই বিজেপির একটি সভার আয়োজন করা হয়। দুই দলের সভা এতটাই কাছাকাছি ছিল যে মাইকের শব্দ নিয়ে বিরোধ তৈরি হয়। অভিযোগ ওঠে, বিজেপির সভা থেকে উচ্চস্বরে মাইক বাজানো হচ্ছিল, যাতে তৃণমূলের সভা ব্যাহত হয়।

    এই পরিস্থিতিতে বিরক্ত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্য মাঝপথেই থামিয়ে দেন। উপস্থিত জনতার কাছে ক্ষমা চেয়ে তিনি মঞ্চ ছেড়ে বেরিয়ে যান। তাঁর এই পদক্ষেপের পরই এলাকায় উত্তেজনা আরও বাড়ে। তৃণমূল ও বিজেপি কর্মীরা মুখোমুখি হয়ে স্লোগান ও পাল্টা স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি সংঘর্ষের দিকে এগোতে থাকলে দ্রুত পুলিশ ও নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    এই ঘটনার পর শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তৃণমূল নেত্রীকে নিশানা করেন। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া থেকেই বোঝা যাচ্ছে তিনি হারের আশঙ্কা করছেন। তিনি বলেন, তাঁর সভায় কোনও বাধা সৃষ্টি করা হয়নি, বরং তৃণমূলই উল্টে তাঁর সভা ব্যাহত করার চেষ্টা করেছে।

    শুভেন্দু (Suvendu Adhikari) আরও জানান, ভবানীপুর থানার নির্দিষ্ট এলাকায় তাঁর সভার অনুমতি ছিল এবং তিনি সেই সীমার মধ্যেই ছিলেন। তবে তিনি অভিযোগ করেন, তৃণমূল কর্মীরা ইচ্ছাকৃতভাবে মাইক বাজিয়ে সমস্যা তৈরি করেছে। এই বিষয়ে তিনি ভবানীপুর ও কালীঘাট থানার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন।

    Suvendu Adhikari Claims BJP Will Win 177 Seats in Bengal Assembly Elections

    আরও পড়ুনঃ ডায়মন্ড হারবারে হুমকি-রাজ! ‘৪ তারিখে খেলা হবে’, জয় বাংলা স্লোগানে তোলপাড়, বড় পদক্ষেপ কমিশনের

    উল্লেখ্য, এর আগেও এই কেন্দ্রে উত্তেজনার ঘটনা ঘটেছে। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মনোনয়ন জমা দেওয়ার দিন অমিত শাহকে নিয়ে বিজেপির রোড শো ঘিরে কালীঘাট এলাকায় তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল। তখনও দুই পক্ষের মধ্যে স্লোগান-পাল্টা স্লোগান চলেছিল। আগামী ২৯ এপ্রিল ভবানীপুরে ভোটগ্রহণের দিন যত এগিয়ে আসছে, ততই এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে।

    Click here to Read More
    Previous Article
    সামনেই সরকারি কর্মীদের জন্য টানা ছুটি, দেখে দিন নবান্নের হলিডে লিস্ট
    Next Article
    Narendra Modi Live: বনগাঁয় নরেন্দ্র মোদির জনসভা থেকে সরাসরি | Bangaon Live | BJP live

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment