Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রিপাবলিক বাংলা ছাড়ছেন ময়ূখ রঞ্জন ঘোষ? এক পোস্টে জল্পনা তুঙ্গে

    2 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ বাংলা সংবাদ দুনিয়ার অতি পরিচিত মুখ ময়ূখ রঞ্জন ঘোষ (Mayukh Ranjan Ghosh)। নিজের উপস্থাপনা ও সংবাদ পরিবেশনার জোরে রাজ্যের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। এবার তাঁকে নিয়েই দেখা দিয়েছে নতুন জল্পনা। বিগত কয়েক মাস ধরেই রিপাবলিক বাংলার (Republic Bangla) সঙ্গে তাঁর ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। সম্প্রতি তা আরও তীব্র হয়েছে।

    রিপাবলিক বাংলা ছাড়ছেন ময়ূখ? | (Mayukh Ranjan Ghosh)

    সূত্রের খবর, সোমবার সকালে একাধিক অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যান ময়ূখ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মী জানান, মঙ্গলবার শেষবারের মতো নিউজরুম থেকে লগ আউট করে অফিস সংক্রান্ত যাবতীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ ও অফিশিয়াল ইমেল থেকেও সরে দাঁড়ান তিনি। ইতিমধ্যেই নিজের সিদ্ধান্তের বিষয়ে কর্তৃপক্ষকেও জানিয়ে দিয়েছেন।

    আরও পড়ুনঃ সরকারি কর্মীদের জন্য বড় খবর! পেনশন নিয়ে বিরাট ঘোষণা সরকারের

    তবে ময়ূখ রঞ্জন ঘোষ নিজে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে গতকাল রাতে তাঁর একটি ফেসবুক পোস্টে জল্পনা আরও তীব্র হয়েছে।

    ময়ূখ রঞ্জন ঘোষের পোস্টঃ ক্লিক করুন

    ২০২৪ সালের ৫ আগস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন ময়ূখ। সেখানে লেখেন, ওই দিনের রিপোর্টিংয়ের সৌজন্যে সারা পৃথিবীর বাংলাভাষী মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি। ওই দিনটি তাঁর সাংবাদিকতা জীবনের অন্যতম বড় একটি মোড় ছিল।

    Mayukh Ranjan Ghosh facebook post

    এরপর বড় ইঙ্গিত দিয়ে ময়ূখ লেখেন, “ডিসেম্বর পথ দেখাবে? ঢাকায় বড় কিছু হতে চলেছে? আমেরিকা আবার খিচুড়ি পাকাচ্ছে? ভারতের একটা চালেই গোটা বঙ্গোপসাগরে বিরাট বদল? কথা দিচ্ছি, সবার আগে সব খবর দেব। কলকাতা থেকে কারাকাস- ঢাকা থেকে দামাস্কাস, নজর রাখুন।“

    ময়ূখ রঞ্জন ঘোষের এই পোস্ট ঘিরেই তাঁর চ্যানেল ছাড়ার জল্পনা আরও তীব্র হয়েছে। তবে চ্যানেল কর্তৃপক্ষ অথবা ময়ূখ নিজে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ফলে এই জল্পনা কতখানি সত্যি সেই নিয়ে সন্দিহান অনেকে। অফিশিয়াল ঘোষণা না হওয়া অবধি এই ধোঁয়াশা কাটবে না বলেই মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    'উনি গণতন্ত্র সম্পর্কে বললে কিরোম একটু শোনাই যেন' মমতাকে চরম আক্রমণ ঋতব্রতর | Mamata Banerjee
    Next Article
    জোড়াফুল না থাকলে সূর্যমুখী? মমতার প্ল্যান B ঘিরে জোর জল্পনা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment