Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রেলগেটের যানজট অতীত! খড়গপুর ডিভিশনে তৈরি হচ্ছে ২১টি উড়ালপুল, কোথায় কোথায় জানুন

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ রোজকার রেলগেটের যানজট থেকে মিলতে চলেছে মুক্তি। দক্ষিণ-পূর্ব রেলওয়ের (South Eastern Railway) খড়গপুর ডিভিশন সহ বিস্তীর্ণ এলাকার যানজট কমাতে নেওয়া হল বড় পদক্ষেপ। ইতিমধ্যেই ২১টি নতুন উড়ালপুল তথা ওভারব্রিজ নির্মাণের (Railway Project) ছাড়পত্র দিয়েছে রেল মন্ত্রক। এই উড়ালপুলগুলি কোথায় কোথায় তৈরি হবে সেটাও জানা গিয়েছে।

    খড়গপুর ডিভিশনের জন্য রেলের ‘উপহার’ | (Railway Project)

    বেলদাবাসীর যানজটের সমস্যা আজকের নয়। বিশেষত খড়গপুর-বালেশ্বর শাখায় বাখরাবাদ ও বেলদা স্টেশনের মধ্যবর্তী কেশিয়াড়ি মোড়ের রেলগেটে রোজ যানজট লেগে থাকে। গুরুত্বপূর্ণ এই রাস্তায় রোজ যানজট হওয়ায় ভোগান্তির শিকার হন বহু মানুষ। তবে এবার উড়ালপুলের অনুমোদন মেলায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে বলে আশা করছেন তাঁরা।

    আরও পড়ুনঃ পুরনিয়োগ দুর্নীতিতে ED স্ক্যানারে এবার মদন মিত্র! বিধায়কের স্ত্রী ও দুই ছেলেকে তলব কেন্দ্রীয় এজেন্সির

    জানা গিয়েছে, এই ২১টি উড়ালপুলের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলাতেই ১৫টি তৈরি হবে। এছাড়া পূর্ব মেদিনীপুরে ১টি, পুরুলিয়ায় ২টি ও ঝাড়গ্রামে ৩টি উড়ালপুল তৈরির ছাড়পত্র দিয়েছে রেলমন্ত্রক।

    কোথায় কোথায় উড়ালপুল তৈরি হবে?

    বেলদা-নেকুরশেনী স্টেশনের মধ্যবর্তী শুশিন্দা রেলগেট, হিজলি-বেনাপুর স্টেশনের মাঝে বেনাপুর রেলগেট ও খড়গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতাল সংলগ্ন বলরামপুর অঞ্চলে তিনটি উড়ালপুল তৈরির ছাড়পত্র মিলেছে।

    এর পাশাপাশি বেনাপুর-নারায়ণগড় স্টেশনের মধ্যবর্তী রামপুরা এলাকা, খড়গপুর-হাওড়া শাখার জকপুর-মাদপুর, বালিচক-শ্যামচক ও হাওর-রাধামোহনপুর স্টেশনের মাঝেও নতুন ওভারব্রিজ তৈরি করা হবে। এছাড়া পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া স্টেশন, ঝাড়গ্রামের সরডিহা-ঝাড়গ্রাম, খড়গপুর-সরডিহা ও ঝাড়গ্রাম-গিধনির মাঝেও উড়ালপুল তৈরি করা হবে।

    Railway project

    এই বিষয়ে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম তথা জনসংযোগ আধিকারিক নিশান্ত কুমার বলেন, এই উড়ালপুলগুলি তৈরি হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার ছবি পাল্টে যাবে। আরও দ্রুত, ঝুঁকিহীন ও স্বচ্ছন্দভাবে যাতায়াত করতে পারবে সাধারণ মানুষ।

    সব মিলিয়ে, রেলের এই নতুন পদক্ষেপের ফলে খড়গপুর ডিভিশন সহ বিস্তীর্ণ এলাকায় খুশির হাওয়া বইছে। উড়ালপুলগুলি তৈরি হওয়ার অপেক্ষায় দিন গুনছেন স্থানীয়রা।

    Click here to Read More
    Previous Article
    মিষ্টি দিয়ে তৈরি মেসির মূর্তি,বিশ্বকাপের আবহে চমক
    Next Article
    "CJP নামের কোন অস্তিত্বই নেই"-কারণ ব্যাখ্যা করলেন ABVP কেন্দ্রীয় সম্পাদক বীরেন্দ্র সিং সোলাঙ্কি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment