Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রেলের বড় সিদ্ধান্তে খুশির হাওয়া, রাজ্য পেল একসঙ্গে ৩টি গুরুত্বপূর্ণ প্রকল্প

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: বিধানসভা নির্বাচনের পরে রাজ্যে পালাবদল হয়েছে। যার ফলে রাজ্যে এখন ডাবল ইঞ্জিন সরকার। আর এই ডাবল ইঞ্জিন সরকার গঠন হওয়ার পর বাংলার জন্য রয়েছে সুখবর। কারণ দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পশ্চিমবঙ্গের তিনটি রেল (Indian Railways) প্রকল্পের অনুমোদন দিল কেন্দ্র। এই বিষয়ে রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।

    রাজ্যে রেল পরিকাঠামোয় বড় বিনিয়োগ, মিলল ৩টি নতুন প্রকল্প (Indian Railways)

    পাশাপাশি এই প্রকল্পগুলি উত্তরবঙ্গ, পশ্চিমাঞ্চলের রেলপথের যোগাযোগকে বিশেষ ভাবে উন্নত করে তুলবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও শালবনি-আদ্রা তৃতীয় রেললাইন প্রকল্পের রিপোর্ট তৈরির চূড়ান্ত পর্যায়ের সমীক্ষার কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে (Indian Railways)।

     Indian Railways infrastructure 3 new projects approved major Investment in states

    আরও পড়ুন: যাত্রীদের জন্য জরুরি ঘোষনা, শনিবার বদলে যাচ্ছে হাওড়া-বর্ধমান মেমু ট্রেনের রুট

    একইসঙ্গে ১০৭ কিলোমিটার দীর্ঘ এই তৃতীয় লাইন তৈরি হয়ে গেলে পণ্য পরিবহণের ক্ষেত্রে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সাঁতরাগাছি থেকে খড়্গপুর হয়ে রাজস্থানের জয়পুরের খাতিপুরা পর্যন্ত নতুন একটি এক্সপ্রেস ট্রেন চালাবে বলে জানিয়েছে রেল মন্ত্রক।

    একইসঙ্গে নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত ডাবল লাইনের কাজ শুরুরও অনুমোদন দেওয়া হয়েছে। ৭.১৫ কিলোমিটার দীর্ঘ এই রেললাইন উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

    আর দীর্ঘদিন ধরেই এই লাইনে ট্রেনের চাপ বাড়ছে। তবে ডাবল লাইন না থাকায় সমস্যা রয়ে গিয়েছে। কিন্তু বর্তমানে এই কাজগুলো হলে পরে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা অনেকটা সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    কত আয়, কত সোনা, ব্যাঙ্কে কত টাকা? সামনে এল অভিষেকের সব সম্পত্তির হিসেব
    Next Article
    ২০১১-র পর ইস্যু হওয়া সব কাস্ট সার্টিফিকেট নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment