Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রেফারির জন্যই বিশ্বকাপ ফাইনাল হেরেছেন মেসিরা? এবার মুখ খুললেন আর্জেন্টিনার কোচ স্কালোনি….

    4 days ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ টানা দ্বিতীয়বার এবং ফুটবলের ইতিহাসে নিজেদের চতুর্থ বিশ্বকাপ আর জেতা হয়নি লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনার (Argentina)। গোটা টুর্নামেন্টে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করা লিওনেল স্কালোনির (Lionel Scaloni) ছেলেরা ফাইনালে ছিলেন সম্পূর্ণ নিষ্প্রভ। অপরদিকে বিগত তিন বিশ্বকাপের হতাশা এবং ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে দ্বিতীয়বার বিশ্বকাপ (FIFA World Cup 2026) জিতে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের স্পেন (Spain)। কিন্তু সেই ঘটনার তিনদিন পরেও ম্যাচটি নিয়ে বিতর্কের অবসান ঘটছে না।

    আর্জেন্টিনার ভক্তরা দাবি করছেন অন্যায়ভাবে তাদের হারানো হয়েছে ফাইনালে। পক্ষপাতমূলক রেফারিংয়ের সুবিধা পেয়েছে স্পেন। অপরদিকে আর্জেন্টিনা বিরোধী ফুটবল ভক্তরা সেই দাবি উড়িয়ে বলছেন ফাইনালে ১২০ মিনিট ফুটবল খেলে স্পেনের গোলকিপারের একবারও পরীক্ষা না নিতে পারা দলের কোনও অজুহাত দেওয়ার জায়গা নেই। সেই গোষ্ঠী আরও দাবি করছে যে গোটা টুর্নামেন্ট জুড়েই পক্ষপাতদুষ্ট রেফারিংয়ের সুবিধা পেয়েছে আর্জেন্টিনা। কিন্তু আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি নিজে ফাইনাল ম্যাচের প্রসঙ্গে কি বলছেন?

    সত্যিই কি ফাইনালে রেফারি মেসিদের বিরুদ্ধে ছিল? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন আর্জেন্টিনা কোচ। তিনি সরাসরি বলেছেন, “না, এমন কিছু আমার মনে হয়নি। আমরা আমাদের চেয়ে ভাল দলের কাছে হেরেছি। আমাদের এটা মানতেই হবে, স্পেন ফাইনালে আমাদের চেয়ে ভাল ফুটবল খেলেছে এবং তার ফলও ওরা পেয়েছে।”

    আরও পড়ুন: ম্যাচের পর চূড়ান্ত নোংরামি আর্জেন্টিনার? স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের সংঘাতের সম্পূর্ণ কথোপকথন এলো প্রকাশ্যে…

    ফাইনালে হেরে গিয়েও স্পেনের প্রশংসা করতে আর নিজেদের দোষত্রুটি গুলো স্বীকার করতে ভোলেননি আর্জেন্টাইন কোচ। স্কালোনি বলেছেন, “আমরা হেরেছি, কারণ ওরা (স্পেন) আমাদের চেয়ে ভালো খেলেছে। আমরা আমাদের শেষ শক্তিটুকু নিয়ে ফাইনালে পৌঁছেছিলাম এবং এটাই বাস্তবতা। অনেক সময় মেনে নেওয়া উচিত যে আমাদের প্রতিপক্ষ আমাদের চেয়েও ভাল ছিল। আর এই উপলব্ধিটাই আমাদের উন্নতিতে সাহায্য করবে।”

    আরও পড়ুন: FIFA প্রেসিডেন্টকে সরাসরি অগ্রাহ্য করলেন মেসি! আর্জেন্টিনা ক্যাপ্টেনের অবসর নিয়ে বড় আপডেট দিলেন স্কালোনি

    ফাইনাল হারের পর আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারকে হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে। সেই সময় ঝামেলা থামানোর কাজ করছিলেন আর্জেন্টিনা কোচ নিজেও। দলের খেলোয়াড়দের শান্ত করতে ও আবার আগামীর জন্য উদ্বুদ্ধ করতে কি তিনি কোনও বার্তা দিয়েছেন? এই প্রশ্নের জবাবে স্কালোনি বলেছেন, “না, আমি কোনো কথা বলতে পারেনি, আমাদের অধিনায়কই (মেসি) সকলের সাথে কথা বলেছেন। আমি কিছু কিছু খেলোয়াড়দের সাথে কথা বলেছিলাম, কিন্তু সত্যি বলতে কথা বলার মতো কিছুই ছিল না। হতাশা আমাদের সবাইকেই ঘিরে ধরেছিল।”

     

    Click here to Read More
    Previous Article
    লাগছে না স্মার্ট মিটার, প্রতিমাসেই আসবে বিদ্যুতের বিল, বিধানসভা থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
    Next Article
    জেনেরিক ওষুধ আমদানিতে ২০০ শতাংশ পর্যন্ত শুল্কের ঘোষণা ট্রাম্পের! কতটা প্রভাবিত হবে ভারত?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment