Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    লাগছে না স্মার্ট মিটার, প্রতিমাসেই আসবে বিদ্যুতের বিল, বিধানসভা থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

    4 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ কারোর বাড়িতে জোর করে স্মার্ট মিটার (Smart Meter) নয়। বিধানসভা থেকেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এটা সাধারণ মানুষের সরকার বলে, একেরপর এক ঘোষণা করেন তিনি। সাথে চমক, আগামী জানুয়ারি থেকেই তিন মাসের বদলে প্রতিমাসে আসবে WBSEDCL এর বিদ্যুতের বিল।

    স্মার্ট মিটার নিয়ে বড় ষোঘণা মুখ্যমন্ত্রীর

    বুধবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে বামেদের আক্রমণের ভাষায় শুভেন্দু বলেন, ‘ঘোষণা শুনলেই হাওয়া বেরিয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে বাড়িতে স্মার্টমিটার বাধ্যতামূলক হচ্ছে না’। একইসাথে তিনি জানান, মিছিল করার সুযোগই পাবে না বামপন্থীরা। যাদবপুর পার্টি সাবধানে থাকুন। উস্কানি দিতে শুরু করেছেন ঠিকই, তবে বেশি বাড়তে দেওয়া হবে না। এই সরকার দুর্বল নয় শক্তিশালী সরকার।

    প্রতিমাসে বিদ্যুতের বিল পাবেন WBSEDCL গ্রাহকেরা

    এরপর বিরোধীদের হার্টবিট বাড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, আগামী জানুয়ারী ২০২৭ থেকেই তিন মাস অন্তর নয়, প্রতিমাসে বিদ্যুতের বিল যাবে। কাস্টমার সেন্টারে লোকসংখ্যা দ্বিগুণ করা হবে। একইসাথে উন্নত ও ভালো পরিষেবার জন্য গ্রামীণ এলাকাতে লাইট মোবাইল ভ্যানের সংখ্যা দ্বিগুণ করা হবে।

    আরও পড়ুনঃ বাতিল ৭৪টি সম্প্রদায়, ওবিসি মামলায় বড় রায় কলকাতা হাইকোর্টের

    অবশ্য এখানেই থামেনি ঘোষণা। এরপর তিনি আরও জানান রাজ্যের প্রায় ৫৪০০০ ICDS সেন্টারে বিনামূল্যে বিদ্যুৎ আলো ও পাখা দেওয়া হবে। এছাড়া কৃষকদের মুখে হাসি ফুটিয়ে পিএম কুসুম প্রকল্পের দৌলতে আগামী অগাস্ট মাস থেকেই কৃষিকাজের জন্য ব্যবহার করা বিদ্যুতের ইউনিট চার্জে অতিরিক্ত ২টাকা সাবসিডি প্রদান করা হবে।

    রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামো উন্নয়নে হাজারও কোটির বিনিয়োগ

    এদিন রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামোকে আরও উন্নত ও সাজানোর উদ্দেশ্যে ১০০০ কোটি টাকার মেগা প্রজেক্ট ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে ১০৯৭০ কোটি টাকা খরচে নতুন সুপার ক্রিটিকাল ১০০০ মেগা ওয়াটের প্রকল্প স্থাপন করার হবে বলে জানানো হয়েছে। এছাড়া বক্রেশ্বর ফ্লোটিং সোলার প্রজেক্টে ২০১৪ কোটি টাকা খরচে ৮০ মেগাওয়াট ও ৩২০ মেগাওয়াট ক্ষমতার ব্যাটারি এনার্জি স্টোরেজ তৈরি করা হবে। কোলাঘাটেও একইভাবে ১২৩৮ কোটি টাকা খরচে ব্যাটারি স্টোরেজ ও ১৮৩ কোটি টাকা সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে।

    Click here to Read More
    Previous Article
    Kunal Ghosh: বিধানসভা থেকে চ্যাংদোলা করে বের কুণালকে, চোটে লাল হয়ে কি বললেন কুনাল?
    Next Article
    রেফারির জন্যই বিশ্বকাপ ফাইনাল হেরেছেন মেসিরা? এবার মুখ খুললেন আর্জেন্টিনার কোচ স্কালোনি….

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment