Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রবিবার থেকেই বদলাবে আবহাওয়া! দু’দফায় ঝড়-বৃষ্টির সতর্কবার্তা বাংলায়

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ এখন বসন্তকাল! তবে বসন্তকাল হলেও বাংলার আবহাওয়া (Weather) আবার বদলাতে চলেছে। খুব শিগগিরই রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহবিদরা। রবিবার থেকে প্রথম দফার বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর কয়েকদিন বিরতি দিয়ে আবার দ্বিতীয় দফায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।

    বঙ্গোপসাগরের উপরে নিম্নচপেই বৃষ্টি (Weather)

    আবহবিদদের মতে, পরপর দু’দফায় বাংলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। এর পেছনে একসঙ্গে কয়েকটি আবহাওয়া (Weather) ব্যবস্থা কাজ করছে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। পাশাপাশি ওডিশা ও বাংলার সীমানার উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবার উত্তরপ্রদেশের পশ্চিম অংশের আকাশেও আরেকটি ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে। এর সঙ্গে রয়েছে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব।

    আবহাওয়া বিশেষজ্ঞ রবীন্দ্র গোয়েঙ্কা জানান, সপ্তাহের শেষের দিকে পশ্চিমি ঝঞ্ঝার একটি দুর্বল প্রবাহ ঢুকতে শুরু করবে। সেই সময় বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে প্রচুর জলীয় বাষ্প তৈরি হবে। ওই আর্দ্রতা ঘূর্ণাবর্তের মাধ্যমে পশ্চিমি ঝঞ্ঝার দিকে পৌঁছে আবহাওয়ার পরিস্থিতিকে আরও শক্তিশালী করে তুলতে পারে। একই সময়ে উত্তরপ্রদেশ ও নেপালের উপরের ঘূর্ণাবর্তটিও এই প্রক্রিয়ায় ভূমিকা নিতে পারে।

    এই তিনটি আবহাওয়া (Weather) ব্যবস্থার প্রভাবেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিবেশ তৈরি হবে বলে মনে করছেন আবহবিদরা। শনিবার থেকেই আবহাওয়ায় পরিবর্তনের আভাস মিলতে পারে। রবিবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

    আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, প্রথম দফার বৃষ্টি শেষ হওয়ার পরেই আবার দ্বিতীয় দফার ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন বঙ্গোপসাগরের মাঝামাঝি অংশে একটি উচ্চচাপ অঞ্চল তৈরি হতে পারে। সেই উচ্চচাপ থেকে আসা আর্দ্রতা ছোটনাগপুর মালভূমি এলাকায় ঢুকে নতুন করে ঝড়ের পরিবেশ তৈরি করতে পারে (Weather)।

    South Bengal Weather Update today 6th March 2026

    আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টে জমা পড়তে পারে DA কমিটির রিপোর্ট, রিভিউ পিটিশনের পথে রাজ্য সরকার?

    এর প্রভাব উত্তরবঙ্গের সমতল এলাকায় বেশি পড়তে পারে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু জায়গায় প্রবল দমকা হাওয়া বইতে পারে। ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিও হতে পারে। কিছু এলাকায় মাইক্রোবার্স্ট বা টর্নেডোর মতো ঝড় হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহবিদরা। এছাড়া দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও হুগলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    'পশ্চিমবঙ্গের খোকাবাবু কি রাজা বাংলার?' নাম না করে Abhishek-কে ধুয়ে দিলেন Adhir Ranjan Choudhury
    Next Article
    ভাঙল অস্ট্রেলিয়ার রেকর্ড! ক্রিকেটের ইতিহাসে ভারত যা করে দেখাল… জানলে অবাক হবেন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment