Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাত পোহালেই দুর্যোগ দক্ষিণবঙ্গে! দফায় দফায় ঝড়-বৃষ্টি ৭ জেলায়: আবহাওয়ার আগাম আপডেট

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক: ভরা বর্ষায় একদিকে ঘূর্ণাবর্ত আর অন্যদিকে নিম্নচাপ অঞ্চল। এই দুইয়ের মিলিত প্রভাবে সমানে বৃষ্টি হচ্ছে রাজ্যে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বর্ষামঙ্গল। আবহাওয়া দপ্তর বলছে (Weather Update), এখনই এই বর্ষণ থেকে রেহাই নেই। উল্টে আগামীকাল থেকে আরও বাড়তে পারে বৃষ্টি। দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার আগাম খবর।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | Weather Update

    মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির চলবে। একাধিক জেলায় সতর্কতা রয়েছে। মঙ্গলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দুই ২৪ পরগনা ও নদিয়ায়। আবহাওয়া দপ্তর বলছে, ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

    এছাড়া হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। মোটের ওপর দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টি চলবে কয়েকদিন। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত দক্ষিণবঙ্গের তাপমাত্রা খুব বেশি হবে না। স্বাভাবিকের কাছাকাছি বা তার চেয়ে কিছুটা বেশি তাপমাত্রা থাকতে পারে।

    বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হলুদ সতর্কতা জারি রয়েছে। কলকাতার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়ার বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই।

    IMD gives weather update, how long will the weather last ?

    আরও পড়ুন: ২৫ লাখের বদলে মিলেছে ২ লাখ! ২১ জুলাইয়ের শহিদদের পরিবারের জন্য এবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলেও মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা কমবে। আগামীকাল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এসব জেলার কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভিজবে মালদা এবং দুই দিনাজপুরও। সঙ্গে দোসর হতে পারে ঝোড়ো হাওয়া।

    Click here to Read More
    Previous Article
    ২১ শে শহীদ পরিবারকে পেতে চাইছে কংগ্রেস সব তৃনমূল,হুগলির শহীদ পরিবার মমতার সঙ্গেই
    Next Article
    কাজের সময় মোবাইল ব্যবহার করলেই কড়া পদক্ষেপ! নির্দেশিকা জারি লালবাজারের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment