Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাত পোহালেই আবহাওয়ার ‘খেল’ শুরু! টানা ৭ ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে, আবহাওয়ার আগাম খবর

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক: পূর্বাভাস মতো শুক্রে বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলা। কোথাও মেঘলা আকাশ, কোথাও আবার বইছে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর (Weather Office) বলছে, আজ রাতের দিকেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল কেমন থাকবে আবহাওয়া? রইল আগাম আপডেট।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর বলছে, আজ দক্ষিণবঙ্গের হুগলি, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া জেলাতে হলুদ সতর্কতা রয়েছে। এই সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। এছাড়া বৃষ্টি হবে দুই ২৪ পরগনা ও ঝাড়গ্রাম সব প্রায় সব জেলাতেই।

    আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার পর্যন্ত টানা সাত দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আগামীকাল উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে।

    এছাড়াও কলকাতা সহ সমস্ত জেলাতেই কম-বেশি বৃষ্টি হবে আগামী কয়েক দিনে। বৃষ্টির জেরে তাপমাত্রার বড়সড় পরিবর্তন না হলেও ভ্যাপসা গরমের অস্বস্তি অনেকটাই কমবে। এদিকে রাজ্যে বর্ষা ঢুকতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। আন্দামান নিকোবরে বর্ষা আগেভাগে প্রবেশ করলেও আবহাওয়া অফিসের অনুমান, ১৫ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের সম্ভাবনা নেই।

    South Bengal Weather

    আরও পড়ুন: ৩ বছর পার হলেই বদলি! এই কর্মীদের জন্য জারি নতুন নির্দেশিকা

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গের সব জেলাতেই আপাতত টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। তার সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

    Click here to Read More
    Previous Article
    সুরেন্দ্রনাথ কলেজের পর এবার পাণ্ডবেশ্বর!প্রাক্তন TMC বিধায়কের অফিসে গোপন বিছানা,ড্রয়ারে ঠাসা কন্ডোম
    Next Article
    ৩ বছর পার হলেই বদলি! এই কর্মীদের জন্য জারি নতুন নির্দেশিকা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment