Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৩ বছর পার হলেই বদলি! এই কর্মীদের জন্য জারি নতুন নির্দেশিকা

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক : গ্রামীণ প্রশাসনের কার্যকারিতা ও স্বচ্ছতা বাড়াতে বড়সড় প্রশাসনিক পদক্ষেপের পথে হাঁটল রাজ্য সরকার (State Government)। দীর্ঘদিন একই জায়গায় দায়িত্ব সামলানো পঞ্চায়েত কর্মীদের স্থানান্তর এবং বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগের প্রস্তুতির কথা ঘোষণা করা হয়েছে পঞ্চায়েত দপ্তরের তরফে।

    রাজ্য সরকারের (State Government) নির্দেশ

    রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বহু কর্মী বছরের পর বছর একই অফিসে দায়িত্ব পালন করছেন। প্রশাসনের মতে, এই পরিস্থিতি বদলানো প্রয়োজন। সেই কারণেই টানা তিন বছর বা তার বেশি সময় ধরে একই কর্মস্থলে থাকা প্রায় ১,১০০ কর্মীকে অন্যত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট নির্দেশ জেলাশাসকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

    এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা জানান পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন এলাকায় পঞ্চায়েতকে কেন্দ্র করে ওঠা অভিযোগগুলিকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সেই প্রেক্ষাপটেই দীর্ঘদিন একই জায়গায় কর্মরত কর্মীদের বদলির নীতি কার্যকর করা হচ্ছে।

    শুধু বদলি নয়, কর্মীসংকট দূর করতেও উদ্যোগী হয়েছে সরকার। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গ্রাম পঞ্চায়েত স্তরে সবচেয়ে বেশি পদ খালি রয়েছে। পাশাপাশি পঞ্চায়েত সমিতি এবং জেলা বা মহকুমা পর্যায়েও বহু পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে রয়েছে। সব মিলিয়ে ১১,১৫৪টি পদে কর্মীর অভাব রয়েছে। এর মধ্যে ৬,৫৩৬টি পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় অনুমোদন ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। প্রশাসনের দাবি, বিধি মেনে খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।

    State Government issued new guidelines  for employees

    আরও পড়ুন : সরকারি কর্মচারীদের DA সংক্রান্ত জরুরি তথ্য, জেনে নিন

    এদিন গ্রামীণ কর্মসংস্থান নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “জুন মাস পর্যন্ত রাজ্যে একশো দিনের কাজ চলবে। তারপর জুলাই থেকে শুরু হবে ১২৫ দিনের কাজ অর্থাৎ জি রাম জি প্রকল্প।” একই সঙ্গে তিনি জানান, কেন্দ্রীয় প্রকল্পের অর্থ রাজ্যে আসতে শুরু করেছে, ফলে সংশ্লিষ্ট কর্মসূচিগুলির বাস্তবায়ন আরও গতি পাবে। একদিকে কর্মীদের রদবদল, অন্যদিকে নতুন নিয়োগ ও কর্মসংস্থান প্রকল্প— এই তিন পদক্ষেপের মাধ্যমে পঞ্চায়েত প্রশাসনকে আরও গতিশীল ও স্বচ্ছ করে তোলার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।

    Click here to Read More
    Previous Article
    রাত পোহালেই আবহাওয়ার ‘খেল’ শুরু! টানা ৭ ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে, আবহাওয়ার আগাম খবর
    Next Article
    'বেড শেয়ার করতে বলেছিলো' স্বরূপ বিশ্বাসের সব পর্দা ফাঁস করলেন মামলাকারী মহিলা!

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment