Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাজ্যের সব স্কুলের জন্য ফের নয়া নির্দেশিকা স্কুল শিক্ষা দফতরের! কী বলা হয়েছে জানুন

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভরা বর্ষায় রাজ্য জুড়ে আবহাওয়ার খামখেয়ালিপনা চলছে। এই পরিস্থিতিতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার লক্ষ্যে রাজ্যের সকল স্কুলগুলিকে (School) নয়া নির্দেশ দিল রাজ্য স্কুল শিক্ষা দফতর (School Education Department)। গত ৭ জুলাই একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

    স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকায় কী বলা হয়েছে? | (School Education Department)

    গত ২৩ মে নবান্নে বর্ষা প্রস্তুতি পর্যালোচনা বৈঠক হয়েছে। সেই বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে এই নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দফতর। সেখানে বলা হয়েছে, বর্ষা ও সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য দরকার পড়লে রাজ্যের সব স্কুলগুলিকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করতে হবে। ইতিমধ্যেই সব জেলা বিদ্যালয় পরিদর্শকদের (প্রাথমিক ও মাধ্যমিক) এই নির্দেশ পাঠিয়ে দিয়েছেন স্কুল শিক্ষা কমিশনার।

    আরও পড়ুনঃ কোভিডকালের বকেয়া মিলবে না! সরকারি কর্মীদের DA নিয়ে এবার নতুন আপডেট

    নির্দেশিকায় বলা হয়েছে, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দরকার পড়লে স্কুল ভবন এবং পরিকাঠামো আশ্রয়স্থল হিসেবে ব্যবহারের বন্দোবস্ত করতে হবে। এছাড়া তাপপ্রবাহের পরিস্থিতি মোকাবিলা করতে রাজ্যের সব সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়গুলির জন্য করণীয় ও বর্জনীয় নির্দেশও দেওয়া হয়েছে।

    স্কুল শিক্ষা দফতরের নির্দেশ, তাপপ্রবাহের সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে খোলা জায়গায় খেলাধূলা ও শরীরচর্চা এড়িয়ে চলতে হবে। বিশেষত দুপুর ১২টা থেকে বিকেল ৩টে অবধ রোদে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে।

    School Education Department Bikash Bhawan

    জানা গিয়েছে, এই নির্দেশিকা জেলা বিদ্যালয় পরিদর্শকদের মাধ্যমে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। স্কুল শিক্ষা কমিশনার এমনই নির্দেশ দিয়েছেন।

    এদিকে সুপার এল নিনোর জেরে এবার রাজ্যের আবহাওয়ার গতিপ্রকৃতি অনেকটা বদলে গিয়েছে। এই পরিস্থিতিতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে আগেভাগেই তৎপর স্কুল শিক্ষা দফতর। এই নির্দেশিকার মাধ্যমে আগাম প্রস্তুতি নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    "অপরাধে জিরো টলারেন্স..."—বারুইপুর এনকাউন্টার ইস্যুতে কড়া বার্তা দিলীপ ঘোষের!
    Next Article
    ‘জিতেছি আমরা একটু নাচব না? তোমার বাড়ির বিছানায় গিয়ে তো নাচিনি’

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment