Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাজ্যের মাথায় ৭.৬ লক্ষ কোটি টাকার ঋণ, বাজেটের আগে RBI গভর্নরের সঙ্গে বৈঠকে শুভেন্দু! কী কথা হল?

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য বাজেট পেশের আর মাত্র কয়েক দিন বাকি। তার আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI-র গভর্নর সঞ্জয় মালহোত্রার সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার কলকাতার রাজ্য সচিবালয়ে হওয়া এই বৈঠক ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কারণ, বর্তমানে প্রায় ৭.৬ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে রাজ্যের উপর। তাই বাজেটের আগে এই বৈঠককে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

    বাজেটের আগে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও RBI গভর্নরের বৈঠক

    আগামী ২২ জুন পশ্চিমবঙ্গের বাজেট পেশ করা হবে। তার ঠিক কয়েক দিন আগে RBI গভর্নর সঞ্জয় মালহোত্রার সঙ্গে মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) এই বৈঠক হয়। প্রশাসনিক সূত্রের দাবি, রাজ্যের অর্থনীতি, আর্থিক পরিস্থিতি এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। যদিও বৈঠকে ঠিক কী বিষয়ে কথা হয়েছে, সে নিয়ে সরকারিভাবে কোনও বিস্তারিত তথ্য জানানো হয়নি। বৈঠকের পর নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন শুভেন্দু অধিকারী। সেই ছবিতে RBI গভর্নরের সঙ্গে তাঁর সাক্ষাতের মুহূর্ত দেখা যায়।

    এবার প্রথমবারের মতো শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বাধীন সরকার রাজ্য বাজেট পেশ করতে চলেছে। ইতিমধ্যেই সরকার ইঙ্গিত দিয়েছে, আসন্ন বাজেটে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা, রাজস্ব বৃদ্ধি, শিল্পোন্নয়ন এবং পরিকাঠামো উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সেই কারণেই বাজেটের আগে এই বৈঠকের দিকে নজর ছিল অনেকের।

    সূত্রের খবর, রাজ্যের আর্থিক অবস্থা এবং ভবিষ্যতের অর্থনৈতিক পরিকল্পনাও আলোচনায় উঠে এসেছে। বর্তমানে পশ্চিমবঙ্গের মোট ঋণের পরিমাণ প্রায় ৭.৬ লক্ষ কোটি টাকা। সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের আর্থিক পরিস্থিতির উন্নতি এবং নতুন বিনিয়োগ টানার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অবস্থায় RBI গভর্নরের সঙ্গে বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

    Suvendu Adhikari Trains New Ministers Sets Clear Rules for Governance

    আরও পড়ুনঃ সরকারি কাজের গতি বাড়াতে মন্ত্রীদের নিয়ে বিশেষ বৈঠক, কী বললেন শুভেন্দু?

    অন্যদিকে, মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলেই উল্লেখ করেছেন। বৈঠকের সময় তিনি সঞ্জয় মালহোত্রার হাতে মা কালীর একটি মূর্তি তুলে দেন। পাল্টা শুভেন্দু অধিকারীকেও একটি বিশেষ উপহার দেন RBI গভর্নর। পাশাপাশি দু’জনের মধ্যে পুষ্পস্তবক বিনিময়ও হয়।

    Click here to Read More
    Previous Article
    "তলব করলে যাবে না, ইডি এসে কান ধরে তুলে নিয়ে যাক"- অভিষেককে খোঁচা সুকান্তর
    Next Article
    আনা হল একাধিক পরিবর্তন! রূপশ্রী প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment