Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন, DA নিয়ে কী ঘোষণা? বড় সিদ্ধান্ত মন্ত্রীসভার বৈঠকে

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য এল বড় সুখবর। বিজেপির প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে রাজ্যে সরকারি কর্মীদের জন্য আসবে সপ্তম পে কমিশন (7th Pay Commission)। সোমবার মন্ত্রীসভার বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানালেন, রাজ্য সরকারি কর্মীদের জন্য গঠন করা হচ্ছে সপ্তম পে কমিশন।

    সরকারি কর্মীদের সপ্তম পে কমিশনের অনুমোদন | Government Employees

    রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে মন্ত্রিসভার বৈঠকে বিরাট সিদ্ধান্ত। এদিন বৈঠক শেষে রাজ্যে পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন।”

    রাজ্যে চালু ষষ্ঠ পে কমিশন বা রোপা ২০১৯-এর মেয়াদ শেষ হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৫। হিসেব মত ১ জানুয়ারি ২০২৬ থেকেই সপ্তম পে কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার কথা। বাঁধাধরা নিয়ম না থাকলেও কেন্দ্র ও রাজ্যে সাধারণত দশ বছর অন্তর পে কমিশন গঠন করা হয়।

    গত ফেব্রুয়ারী মাসের বাজেট থেকে সপ্তম পে কমিশনের ঘোষণা করেছিল তৎকালীন তৃণমূল সরকার। তবে ঘোষণা কেবল ঘোষণাতেই থেকে যায়। এবার বিজেপি সরকার ক্ষমতায় আসার দেড় সপ্তাহের মধ্যেই শিক্ষক-শিক্ষিকা সহ রাজ্যের সব সরকারি কর্মীদর জন্য মিলল সপ্তম পে কমিশনের অনুমোদন (7th Pay Commission)। তবে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে এদিন কোনও সিদ্ধান্ত নেয়নি মন্ত্রিসভা।

    রাজ্যে নয়া বেতন কমিশন কার্যকর হলে, সরকারি কর্মীরা ঠিক কতটা লাভবান হবেন? এই বিষয়ে TV9 বাংলাকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সম্প্রতি বলেন, “সরকার যদি অ্যাক্ট প্রকাশ করে, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে না, সরকার কোন উপায়ে এই সপ্তম পে কমিশন অ্যাপ্লাই করতে চাইছে। এইভাবে ইউনিফায়েড উপায়ে বলা সম্ভব নয়, কোন বেতন বেড়ে কতটা হবে।”

    কারণ হিসেবে তিনি বলেন, “অনেক সময়ে দেখা যায়, ক্যাডার বেসিসে বেতনটা বদলে যায়। রাজ্য সরকারের কোনও কর্মী এমন রয়েছেন, যাঁরা কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে বেশি বেতন পান।” ভাস্করবাবু বলেন, বাংলায় কোনও শিক্ষক ৩৫ হাজার টাকা বেসিক পান, বাইরের রাজ্যে, অসম, বিহার, ঝাড়খণ্ডে, ওড়িশার ক্ষেত্রে বেসিক ৯ হাজার টাকা বেশি। তারা ৪৪ হাজার টাকা পান।

    government employees(47)

    আরও পড়ুন: জুন থেকে আর মিলবে না টাকা! পূর্বতন সরকারের এই প্রকল্প বন্ধ হচ্ছে, জানালেন অগ্নিমিত্রা পাল

    প্রাথমিকের শিক্ষকের ক্ষেত্রেও প্রায় ৮ হাজার টাকা কম পান বলে জানান ভাস্করবাবু। তিনি বলেন, “এই সঙ্গে DA দেশে যে আইন মেনে দেওয়া হয়, আমাদের এখানে দেওয়া হত না। সপ্তম পে কমিশন যদি সঠিক ভাবে অ্যাপ্লাই হয়, তার সঙ্গে যদি DA যুক্ত হয়, তাহলে ধরে নেওয়া যায়, কারোর বেসিক যদি ৩০ হাজার টাকা হলে, অন্ততপক্ষে ১০-১২ হাজার টাকা বেশি পাবেন বেতনে।”

    Click here to Read More
    Previous Article
    গম্ভীরের ওপরেই নির্ভর করছে সূর্যকুমারের ভবিষ্যৎ! বদলানো হবে T20 দলের অধিনায়ক? মিলল আপডেট
    Next Article
    জুন থেকে আর মিলবে না টাকা! পূর্বতন সরকারের এই প্রকল্প বন্ধ হচ্ছে, জানালেন অগ্নিমিত্রা পাল

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment