Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গম্ভীরের ওপরেই নির্ভর করছে সূর্যকুমারের ভবিষ্যৎ! বদলানো হবে T20 দলের অধিনায়ক? মিলল আপডেট

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে ভারতীয় T20 দলের (India National Cricket Team) অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। তাঁর অধিনাকত্বে চলতি বছর অর্থাৎ ২০২৬ সালের T20 বিশ্বকাপে ভারত বিজয়ী হয়েছিল। তবে, ওই টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই অধিনায়কত্ব থেকে সূর্যকুমারকে সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়। গত এক বছর ধরে সূর্যের ফর্ম ভালো যাচ্ছে না এবং IPL ২০২৬-এও তিনি দাপট দেখাতে পারেন নি। ফলস্বরূপ, টিম ইন্ডিয়ায় তাঁর জায়গাও ঝুঁকির মধ্যে রয়েছে। মূলত, গৌতম গম্ভীর দলের হেড কোচ হওয়ার পরেই ভারতের T20 অধিনায়ক হিসাবে সূর্যকুমার যাদবের সফর শুরু হয়। এখন গম্ভীরই সূর্যের ভাগ্য নির্ধারণ করবেন বলে অনুমান করা হচ্ছে।

    T20 দলের (India National Cricket Team) অধিনায়কের প্রসঙ্গে হতে পারে আলোচনা:

    গৌতম গম্ভীর কী সিদ্ধান্ত নেবেন: জানিয়ে রাখি যে, গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার হেড কোচ এবং তাঁর নেতৃত্বে ভারত তৃতীয়বারের মতো T20 বিশ্বকাপ জিতেছে। সূর্যকুমার যাদবের সাফল্যেও গম্ভীরের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে, বর্তমানে খারাপ ফর্মে থাকা সূর্যকুমারের ভবিষ্যতও গম্ভীরের হাতেই রয়েছে।

    Discussion on next T20 captain of India National Cricket Team.

    PTI-এর একটি রিপোর্ট অনুসারে, টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসাবে সূর্যকুমার যাদবের ভবিষ্যৎ গৌতম গম্ভীরের পরামর্শেই নির্ধারিত হবে। এর অর্থ হল, গম্ভীরের ইতিবাচক মতামত সূর্যের অধিনায়কত্ব বাঁচাতে পারে। অন্যদিকে, সূর্যের ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলে তিনি অধিনায়কত্ব হারাতেও পারেন।

    আরও পড়ুন: ৬২,০০০-এরও বেশি দর্শক, ড্র হল কলকাতা ডার্বি! ISL জয়ের দৌড়ে এগিয়ে রইল ইস্টবেঙ্গল

    কবে হবে বৈঠকটি: উল্লেখ্য যে, ভারত ও আফগানিস্তানের মধ্যে T20 সিরিজ আয়োজিত হবে না। তবে, ১৯ মে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও ODI সিরিজ নিয়ে আলোচনা করতে সিলেকশন কমিটি এবং BCCI সচিব দেবজিৎ সাইকিয়া বৈঠকে বসবেন। রিপোর্ট অনুসারে, ওই বৈঠকে সূর্যকুমার যাদবকে নিয়েও আলোচনা হতে পারে। গুয়াহাটিতে সম্পন্ন হতে চলা ওই বৈঠকে T20 অধিনায়কত্বের আগামী পরিকল্পনা এবং সম্ভাব্য দাবিদারদের নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

    আরও পড়ুন: বড় চমক অনন্ত আম্বানির! লঞ্চ করলেন Vantara Creamery, মিলবে ১৭ টি ফ্লেভারের প্রিমিয়াম আইসক্রিম

    IPL-এ নজর কাড়তে পারেননি সূর্য: ২০২৬ সালের T20 বিশ্বকাপে সূর্য নিজের ছাপ রেখেছিলেন। কিন্তু, তারপর থেকে IPL-এ তিনি নজর কাড়তে করতে পারেননি। এই মরশুমে তিনি ১১ টি ম্যাচে ১৭.৭২ এভারেজে ১৪৪.৪৪ স্ট্রাইক রেটে মাত্র ১৯৫ রান করেছেন এবং মাত্র ১ টি মাত্র হাফ-সেঞ্চুরি করতে পেরেছেন। এমতাবস্থায়, এহেন খারাপ ফর্ম সূর্যকুমার যাদবের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

    Click here to Read More
    Previous Article
    বাংলায় বন্ধ হতে পারে ‘দুয়ারে রেশন’, সুপ্রিম কোর্টে মামলায় বড় ইঙ্গিত
    Next Article
    রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন, DA নিয়ে কী ঘোষণা? বড় সিদ্ধান্ত মন্ত্রীসভার বৈঠকে

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment