Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পয়লা বৈশাখেই কলকাতার বাজারে পদ্মার ইলিশ, আসল নকল বুঝুন এই কয়েকটি টিপসে

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : ইলিশ (Hilsa Fish) এমন এক যোগসূত্র যা জুড়ে রাখে ভারত এবং বাংলাদেশকে। মাছপ্রেমী বাঙালির কাছে ইলিশ এক আবেগ। আর পদ্মার ইলিশের তো স্বাদই আলাদা। যদিও ইউনূসের আমলে বাংলাদেশ থেকে আমদানি করা ইলিশের পরিমাণ অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের জমানায় এবার দু দেশের মধ্যে সম্পর্ক বদলানোর সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানা যাচ্ছে। পয়লা বৈশাখেই এপার বাংলায় বাংলাদেশ থেকে ইলিশ আসছে বলে খবর।

    বাংলাদেশ থেকে ইলিশ (Hilsa Fish) আসছে এপার বাংলায়

    শুরু হতে চলেছে ইলিশের মরশুম। পদ্মার ইলিশের চাহিদা থাকলেও ইলিশের আসল নকল অনেকেই বুঝতে পারেন না। বাংলাদেশের পদ্মার ইলিশ হোক কিংবা ডায়মন্ড হারবার বা মুম্বইয়ের, ইলিশ দেখতে প্রায় একই ধরণের হলেও স্বাদে বোঝা যায় আসল পার্থক্য।

    How to identify original padma hilsa fish

    ইলিশ চেনার সহজ উপায় কী: মাছ বিক্রেতাদের মতে, পদ্মার ইলিশ আলাদা করে চিহ্নিত করা বেশ কঠিন। বিক্রেতারাও অনেক সময় বুঝতে পারেন না। পদ্মার ইলিশ আর গুজরাট থেকে আমদানি করা ‘বম্বের ইলিশ’ (Hilsa Fish) এর ফারাক করা বেশ মুশকিল। তবে ভালো করে খুঁটিয়ে দেখলে বঙ্গোপসাগরের আর আরব সাগরের ইলিশের মধ্যে তফাৎ বুঝতে পারা যায়।

    আরও পড়ুন : অভাবের তাড়নায় ৪৫ দিনের সন্তানকে বিক্রি মায়ের! বিস্ময় প্রকাশ করে হাইকোর্ট বলল…

    মাথায় রাখুন এই টিপস: বাংলাদেশি ইলিশের আঁশ হয় একটু ছোট আর আরব সাগরের ইলিশের আঁশ তুলনায় বড়। বাংলাদেশ, চট্টগ্রামের ইলিশ একটু বেশি চকচকে হয়, রঙটাও হয় লালচে। অন্যদিকে ডায়মন্ডহারবার আর বম্বে, গুজরাটের ইলিশের আঁশ হয় একটু কালচে ধরণের আর ঘন।

    আরও পড়ুন : দিনভর কাটল এজলাসে, প্রচার ছেড়ে হাইকোর্টেই বসে রইলেন অভয়ার বাবা মা, কিন্তু কেন?

    একটু খুঁটিয়ে দেখলেই পার্থক্য বোঝা যায় দু ধরণের ইলিশের। কেনার সময় এই বিষয়গুলি মাথায় রাখলেই খাঁটি পদ্মার ইলিশ কেনা যাবে। ঠকতে হবে না।

    Click here to Read More
    Previous Article
    ভোটের আবহে খাস কলকাতায় টাকার পাহাড়! তল্লাশিতে উদ্ধার ৫৭ লক্ষ
    Next Article
    হরমুজে এখনও কত ভারতীয় জাহাজ আটকে আছে? || HormuzStrait || IndianShips

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment