Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পুজোর আগে ঢালাও বেতন বৃদ্ধি! কাদের কত করে বাড়ল, কবে থেকে মিলবে? জানালেন মুখ্যমন্ত্রী

    2 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগে কল্পতরু রাজ্য সরকার (Government of West Bengal)। সোমবার থেকে বর্ধিত হারে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা চালু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এরপর এদিনই রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর বন দফতর ও শিক্ষা দফতরের একাধিক পদে কর্মরত কর্মীদের পারিশ্রমিক বাড়ানোর কথা ঘোষণা করলেন তিনি। কবে থেকে বর্ধিত বেতন মিলবে সেটাও জানানো হয়েছে।

    প্রাইমারি-আপার প্রাইমারির প্যারা টিচার সহ কাদের বেতন বাড়ল? | (Suvendu Adhikari)

    রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে নানা পদে কর্মরত কর্মীদের পারিশ্রমিক ও ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত আগেই নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। কাদের কত করে বেতন বাড়ছে ও সেই টাকা কবে থেকে মিলবে, এদিন সেই তালিকা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।

    আরও পড়ুনঃ এক ছাদের তলায় সব প্রকল্পের সুবিধা! ফের বসছে জনকল্যাণ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    বন দফতরের ফরেস্ট গার্ড, ফরেস্ট রেঞ্জার ও ডেপুটি ফরেস্ট রেঞ্জারদের ৫ হাজার টাকা করে ভাতা বাড়ানো হচ্ছে। আগামী ১ অক্টোবর থেকে নয়া হার কার্যকর হবে। এর পাশাপাশি বন সহায়কদের পারিশ্রমিকও ২ হাজার টাকা করে বাড়তে চলেছে। এটিও ১ অক্টোবর থেকেই মিলবে।

    এছাড়া প্রাইমারি ও আপার প্রাইমারির প্যারা টিচার, শিক্ষাবন্ধু, স্পেশ্যাল এডুকেটর, ম্যানেজমেন্ট স্টাফ, এসএসকে সহায়ক, এসএসকে সম্প্রসারিকা, অ্যাকাডেমিক সুপারভাইজার প্রত্যেকের পারিশ্রমিক ৫ হাজার টাকা করে বাড়ানো হচ্ছে। তবে এমএসকে মুখ্য প্রশাসকের পারিশ্রমিক ৬ হাজার টাকা বাড়ছে। সব ক্ষেত্রে আগামী ১ নভেম্বর থেকে বর্ধিত বেতন মিলবে।

    Suvendu Adhikari

    এদিন রাজ্যের প্রাক্তন বিধায়কদের মেডিক্যাল বিল বাড়ানোর কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই বিল ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। ১ অগাস্ট থেকেই এই বর্ধিত হার কার্যকর হয়েছে। সেই সঙ্গেই নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে সেবাকেন্দ্র চালু করা বিধায়কদের মাসে ৩০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

    রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ একাধিক প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় দ্বিগুণ আর্থিক সহায়তা দেওয়া অন্নপূর্ণা যোজনাও চালু করেছে রাজ্য। এবার পুজোর মুখে বন দফতর ও শিক্ষা দফতরের একাধিক পদে কর্মরত কর্মীদের বেতন ও ভাতা বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    Click here to Read More
    Previous Article
    Swastik Bansal: মহানায়কের অনুষ্ঠানে এসে গান শোনালেন বাপ্পি লাহিড়ীর নাতি স্বস্তিক বানসালের
    Next Article
    ফের বাড়ল ৫০০ টাকা! বার্ধক্য ভাতা, বিধবা ভাতার নতুন করে আবেদন কবে থেকে জানাল রাজ্য

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment