Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘আবারও বলিউডকে টেক্কা দেবে টলিউড’, উত্তম কুমারের জন্মশতবর্ষে বড় অঙ্গীকার মুখ্যমন্ত্রীর

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ মহানায়ক উত্তম কুমারের ১০০তম জন্মবার্ষিকী (Uttam Kumar’s 100th Birthday) উপলক্ষ্যে এদিন নন্দনে (Nandan) রাজ্য সরকারের অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। সেখানেই এদিন বাংলা সিনেমার একঝাঁক কলাকুশলীদের উপস্থিতিতে এক বিরাট অঙ্গীকার করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। নন্দন প্রেক্ষাগৃহে মহানায়কের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন হাজির হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়,জিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিঠুন চক্রবর্তী, সন্দীপ রায়, মমতাশঙ্কর, রঞ্জিত মল্লিক, এবং সাবিত্রী চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।

    মহানায়ক উত্তম কুমারের ১০০তম জন্মবার্ষিকীতে নন্দনে চাঁদের হাট

    নন্দনে অনুষ্ঠান শুরুর আগে এদিন কলকাতার রাজপথে টলিপাড়ার তারকাদের সাথে পদযাত্রায় বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মহানায়কের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এদিন সকলের কাছে বিভেদ ভোলার আহ্বান জানিয়েছেন। বলেছেন, ‘আমাদের এই মঞ্চে আজ চাঁদের হাট। কাকে ছেড়ে কার কথা বলি। মহানায়ক-ই আজ আমাদের এই এক জায়গায় নিয়ে এসেছেন। আমাদের মধ্যে কোনও বিভেদ নেই, কোনও সংকীর্ণতা নেই, বাধা নেই! গতকাল কাকে কী বলেছি সব ভুলে গিয়েছি। আজ শুধু উত্তমকুমার আর উত্তমকুমার।’

    মুখ্যমন্ত্রীর মন্তব্যে এদিন উঠে এল এই অনুষ্ঠানের পিছনে থাকা মূল কান্ডারীর কথাও। মুখ্যমন্ত্রী জানালেন, কিছুদিন আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে তাঁর সচিবালয়ে গিয়েছিলেন। সেখানেই তিনি এই অনুষ্ঠান করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

    আরও পড়ুনঃ চার মাসেই ‘ককরোচ’ শিবিরে ভাঙন! নতুন দল গড়ে CJP-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মণীশ ব্রহ্মভট্টের

    কী বলেছিলেন প্রসেনজিৎ?

    সেদিনের সেই সাক্ষাৎ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বললেন প্রসেনজিৎ তাঁকে বলেছিলেন, ‘আপনি সদ্য মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনার কাছে আমি নিজের জন্য কিছু চাইতে আসিনি। তথ্য সংস্কৃতি দপ্তর আপনি নিজের হাতে রেখেছেন।তাই আমরা চাই মহানায়কের শতবর্ষ দারুণভাবে আমরা পালন করব। সরকার যেন অগ্রণী ভূমিকা নেয় এই বিষয়ে এবং সহযোগিতা করে। এরপর এই বিষয়ে মিঠুন চক্রবর্তী, সন্দীপ রায়, জিৎ ভাইয়ের আগমন হয়। সঙ্গে তো রূপাদি, রুদ্রনীল ঘোষ ছিলেন সবসময়, বোন পূর্ণিমা তো ছিলেনই।’

    বাংলা সিনেমার স্বর্ণ যুগের কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী এদিন সেই হৃত গৌরব পুনরুদ্ধার করার আহ্বান জানিয়েছেন। খানিক আফসোসের সুরেই তিনি বললেন, ‘একটা সময় ছিল যখন আমরাই ভারতবর্ষকে লিড করতাম! তখন একমাএ টলিউডই বলিউডকে টেক্কা দিত। সেই ঐতিহ্য আমাদের ফেরাতে হবে। পরিকাঠামো, বাজেট, ছাড়পত্র কিংবা আইন পরিবর্তন—যা লাগবে সরকার করে দেবে।’

    Click here to Read More
    Previous Article
    এশিয়া কাপে রেকর্ডের সুনামি! ভারতের জয়ে দুর্দান্ত শতরান হাঁকিয়ে একাধিক কীর্তি গড়লেন স্মৃতি মান্ধানা
    Next Article
    আজকের রাশিফল ৪ সেপ্টেম্বর, জন্মাষ্টমীর দিন ভাগ্য প্রসন্ন হবে এই ছয় রাশির

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment