Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ৮ সেপ্টেম্বর, পারিবারিক জীবন সুখের হবে এই ছয় রাশির

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: শরীর এবং মন সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই রাশির কিছু ব্যবসায়ী আজ ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তায় আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। বাড়ির চারপাশ অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার পুরনো কাজের মাধ্যমে লাভবান হতে পারেন। আজ অনেকেই আপনার প্রশংসা করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই সবুজ রঙের পোশাক বেশি করে পরুন।

    বৃষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। নিজের গোপন তথ্যগুলি বেশি কাউকে জানিয়ে দেবেন না। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করুন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি কোনও সমস্যার সম্মুখীন হলেও পরে অনুভব করবেন, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই সবুজ রঙের কলাই দ্বারা তৈরি লাড্ডু অথবা মিষ্টি ভগবান গনেশের মন্দিরে দান করুন ও সেই লাড্ডু বাচ্চাদের মধ্যে বিতরণ করুন।

    মিথুন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। নাহলে, আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। আজ আপনি এমন একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন যেখানে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ বস আপনার প্রশংসা করতে পারেন। আপনি আজ অবসর সময়ে কোনও ধর্মীয় কাজ করতে পারেন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে তামার পাত্রে সারারাত জল রেখে পান করুন।

    কর্কট রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। মদ্যপানের বদভ্যাস থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। মনে রাখবেন, আজ আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আজ আপনি তাঁদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পেতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ খুব সহজে কিছু নতুন জিনিস শিখতে পারবেন। আজ আপনার কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলেও হঠাৎ একটি কাজ চলে আসায় তা সম্ভব হবে না। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে আপনার ভালোবাসার মানুষকে লোহা অথবা স্টিল দিয়ে তৈরি জিনিস উপহার হিসাবে দিন।

    সিংহ রাশি: আপনি আজ একটি সামাজিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। এরপরে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি খুব একটা খারাপ কাটবে না। প্রত্যেকের সমস্যা সমাধানের চেষ্টা করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। আপনার যোগাযোগ দক্ষতা সবাইকে আকৃষ্ট করবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মা দুর্গার (সিংহবাহিনী) ছবি বা মূর্তির পুজো করুন।

    কন্যা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার যদি আজ কোথাও বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকে সেক্ষেত্রে সতর্কতার সঙ্গে অর্থব্যয় করুন। নাহলে, আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। আত্মীয়দের সঙ্গে আজ আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। ভালোবাসার মানুষের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আজ আপনি কিছুটা সময় বের করে কোনও সৃজনশীল কাজ করতে পারেন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে এবং মন ভালো রাখার জন্য ভগবান শিবের উদ্দেশ্যে ধুতুরা গাছের ফল অথবা বীজ অর্পণ করুন।

    Ajker rashifal todays horoscope 8 September 2026.

    তুলা রাশি: আর্থিক দিক থেকে আজ আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই রাশির কিছু অভিভাবক আজ তাঁদের সন্তানদের একটি পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অত্যন্ত খুশি হবেন। আপনি আজ কোথাও সমস্যার সম্মুখীন হলে একজন বিশেষ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে চলা কোনও বিরোধের কারণে আজ কর্মক্ষেত্রে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে। এই রাশির ব্যবসায়ীদের আজ প্রতিটি পদক্ষেপ অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে গ্রহণ করতে হবে। প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই ঝাড়ুদারকে মুসুর ডাল দান করুন এবং তাঁকে বিভিন্নভাবে সাহায্য করুন।

    বৃশ্চিক রাশি: কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অতীতের কোনও বিনিয়োগের মাধ্যমে আজ আপনি লাভবান হতে পারেন। বন্ধুদের কাছ থেকে আজ আপনি একটি কাজে সাহায্য পেতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আজ আপনি অনেকের কাছ থেকেই সমর্থন পাবেন। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে সাদা মার্বেল পাথরের ওপর চন্দনের টিকা লাগিয়ে তার ওপর জল ঢালুন।

    ধনু রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। শুধু তাই নয়, গ্রহ এবং নক্ষত্রের অনুকূল স্থানের কারণে আজ আপনি অর্থ উপার্জনের একাধিক সুযোগ পাবেন। অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজার বদভ্যাস এড়িয়ে চলুন। শীঘ্রই আপনার প্রেমের জীবনে আপনি চমকের সম্মুখীন হবেন। বিদেশে পেশাগত যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। আজ হঠাৎ করেই কর্মক্ষেত্রে দ্রুত ছুটি হতে পারে। যার ফলে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে নিয়মিত ১০৮ দিন ধরে একজন বয়স্কা মহিলার পা ছুঁয়ে শ্রদ্ধার সঙ্গে তাঁকে প্রণাম করুন।

    আরও পড়ুন: এবার ট্রাই সিরিজে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান? কী পরিকল্পনা ICC-র?

    মকর রাশি: একজন বন্ধু আজ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারেন। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। শুধু তাই নয়, আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন। এর ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। আত্মীয়দের সঙ্গে আজ যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। সহায়ক গ্রহগুলির কারণে আজ আপনার মানসিক সন্তুষ্টি বজায় থাকবে। প্রত্যেকে সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: কর্মক্ষেত্রে উন্নতির লক্ষ্যে ভোরবেলায় তাড়াতাড়ি উঠে সূর্যোদয়ের সময়ে ১১ বার গায়ত্রী মন্ত্র জপ করুন।

    আরও পড়ুন: ভারতীয় ফুটবলে বড় সাফল্য! ২০ বছর পর অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করল ভারত

    কুম্ভ রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এই দিনটি অবশ্যই ভালো। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে অবশ্যই পরিবারের সদস্যদের সাহায্য নিন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ নয়।  অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বৃহন্নলাদের অসম্মান করবেন না।

    মীন রাশি: আজ আপনি খেলাধুলায় অনেকটা সময় অতিবাহিত করবেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন। যার ফলে মানসিক শান্তি বজায় থাকবে। আপনি আজ ডাক মারফত একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। এর ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। পাশাপাশি, আপনি কোনও কাজে সহকর্মীদের কাছ থেকেও সমর্থন পেতে পারেন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে আপনার বোনকে সম্মান করুন ও ভালোবাসুন।

    Click here to Read More
    Previous Article
    রেলপথে নেপাল-তিব্বতকে জুড়তে চেয়েছিল চিন! দুর্যোগে ভেস্তে গেল ভারতকে ‘ঘিরে ফেলার’ ষড়যন্ত্র

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment