Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শুভমানের ভারতীয় টেস্ট দলের সমস্যা বাড়লো! দ্রুত সমাধান না খুঁজলে অপেক্ষা করছে বড় লজ্জা

    1 day ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সদ্যসমাপ্ত শ্রীলঙ্কা সফরে জিতে দেশে ফিরেছে ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালের দৌড়ে এখনই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না তারা। ফাইনালের যোগ্যতা অর্জন করতে গেলে তাদের আসন্ন ৭টি টেস্ট ম্যাচের একটিতেও হারা চলবে না। এই মুহূর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) শুভমান গিল-দের (Shubman Gill) মাঠে নামা নিয়ে চিন্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

    আগামী নভেম্বর মাসে ভারতীয় দল উড়ে যাবে নিউজিল্যান্ডের মাটিতে। ২০২১ সালের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে গৌতম গম্ভীরের ছেলেরা। কিন্তু তার আগে ভারতীয় দলের মূল চিন্তা হয়ে দাঁড়াচ্ছে বোলিং আক্রমণ। বুমরা ও সিরাজ জুটির একসাথে সফল না হওয়ার ঘটনা চাপে রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

    এইমুহূর্তে আইসিসি টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষ দশে রয়েছেন কেবলমাত্র একজন ভারতীয় পেসার আর তিনি হলেন যশপ্রীত বুমরা। সিরাজ টেস্ট ফরম্যাটে ভারতীয় বোলিংকে নেতৃত্ব দিতে গিয়ে সফল হলেও বুমরার ডেপুটি হিসেবে তিনি নিজেকে সম্পূর্ণ মেলে ধরতে পারেন না। ভারতের শেষ ইংল্যান্ড সফর তার প্রত্যক্ষ প্ৰমাণ।

    আরও পড়ুন: শচীনের ক্লাবে ঢুকলেন দেবদত্ত পাডিক্কল! পেলেন ভালো পারফরম্যান্সের পুরস্কারও

    ২০২৫ সালে ইংল্যান্ডের মাটিতে ওই ৫ ম্যাচের টেস্ট সিরিজে হ্যারি ব্রুকদের বিরুদ্ধে যে ম্যাচগুলিতে বুমরা মাঠে ছিলেন না, সেই টেস্টগুলিতে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে জয় পেতে সাহায্য করেছেন সিরাজ। কিন্তু বুমরা দলে থাকলে কোনও এক অজ্ঞাত কারণে নিজেকে সেই উচ্চতায় তুলে ধরতে পারেন না তিনি।

    আরও পড়ুন: বিশ্বকাপ জিততে মরিয়া গম্ভীরের ভারত! বাধ্য হয়ে এই তারকা ক্রিকেটারকে দলে ফেরাচ্ছে BCCI

    চলতি দলীপ ট্রফির ম্যাচেও তিনি ছিলেন চূড়ান্ত নিষ্প্রভ। চতুর্থ দিনের শেষ অবধি দুই ইনিংস মিলিয়ে ৩২ ওভার হাত ঘুরিয়েও তিনি কেবলমাত্র একটি উইকেট আদায় করতে পেরেছেন। যেখানে সেই একই পিচে বোলিং করে মাত্র ১৬ ওভার হাত ঘুরিয়ে একটি ইনিংসেই দুটি উইকেট তুলে নিয়েছেন দীর্ঘদিন ধরে ভারতীয় দলের বাইরে থাকা মহম্মদ শামি। এমন অবস্থায় সিরাজের ওপর কতটা ভরসা করা যায় নিউজিল্যান্ড সিরিজে তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

     

    Click here to Read More
    Previous Article
    মরক্কোর সঙ্গে প্রতিরক্ষা বন্ধন আরও মজবুত ভারতের! যৌথ উৎপাদন ও সামরিক প্রশিক্ষণে বাড়ছে অংশীদারিত্ব
    Next Article
    আজকের রাশিফল ১০ সেপ্টেম্বর, প্রেমের জীবনে সুখের জোয়ার এই চার রাশির

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment