Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ব্যাটে ছুটছে রানের বন্যা! এবার ভারতীয় টেস্ট দলে গম্ভীরের মাথাব্যাথা বাড়াতে চলেছেন এই তারকা

    2 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি ধারাবাহিকভাবে সুযোগ পাচ্ছেন। ওডিআই ফরম্যাটেও ভারতের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেয়েছেন। কিন্তু এখনও সাদা জার্সি গায়ে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি তিলক ভার্মা (Tilak Varma)। কিন্তু চলতি দলীপ ট্রফিতে (Duleep Trophy 2026) দক্ষিণাঞ্চলের (South Zone) হয়ে ব্যাট হাতে তিনি যে দাপট দেখিয়েছেন, তারপর এবার তার কথা ভাবতে বাধ্য হবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) নির্বাচকরা।

    ব্যাট হাতে দক্ষিণাঞ্চলের অধিনায়ক দীর্ঘ সময় নট আউট ছিলেন। সেমিফাইনালে বড় রান করার পাশাপাশি দুই ইনিংস জুড়েও তার উইকেট তুলতে পারেননি কোনও বোলার। আর ফাইনালে পূর্বাঞ্চলের বিরুদ্ধে তার দল কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলেও তিনি ছিলেন সাবলীল। ফাইনালে কার্যত একার হাতেই দক্ষিণাঞ্চলের সম্মান রক্ষা করার পণ করেছিলেন এই বাঁ-হাতি ভারতীয় ব্যাটার।

    ফাইনালে তিনি অল্পের জন্য শতরান হাতছাড়া করেন। ২১১ বল ব্যাটিং করে ৯টি চার সহ তিনি মোট ৯৯ রান করে কট অ্যান্ড বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফিরতে বাধ্য হন। তবে তার এই ইনিংসটি ভবিষ্যতে ভারতীয় টেস্ট দলে তার সুযোগ পাওয়ার ক্ষেত্রে একটি বড় ভূমিকা নিতে পারে। কঠিন পরিস্থিতিতে করা তার এই রানকে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ ঈশান কিষাণের পূর্বাঞ্চলের হয়ে দলীপ ট্রফি ফাইনালের প্রথম ইনিংসে খেলা ২৭০ রানের ইনিংসের থেকেও এগিয়ে রাখছেন।

    আরও পড়ুন: গম্ভীরের বড় সিদ্ধান্ত! ভারতীয় দলের সহ-অধিনায়ক পদ থেকে ছেঁটে ফেলা হবে শ্রেয়স আইয়ারকে

    সেমিফাইনালে তিনি ব্যাট হাতে প্রথম ইনিংসে খেলেছিলেন ২৫০ বলে ১১৬ রানের একটি অভাবনীয় ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসে ৭৯ বলে ৫১ রানের আরেকটি অপরাজিত ইনিংস খেলেন তিনি। মোট ৩ ইনিংসে ৩৭৮ বল ব্যাটিং করার পর ২৬৬ রান করে তারপর তিনি আউট হন। এই ফর্মে ব্যাটিং করার পর তিনি ভারতীয় দলে সুযোগ পাওয়ার সবচেয়ে যোগ্য দাবিদার বলে ঘোষণা করছেন অনেকেই।

    আরও পড়ুন: অধিনায়ক গিলের হাতে এবার রোহিত শর্মার ভবিষ্যৎ! বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড

    ঈশান কিষাণের ফাইনালের ইনিংসের কথা মনে রেখেও অনেকে তিলক ভার্মাকে ভারতীয় টেস্ট দলের জন্য বেশি যোগ্য মনে করছেন মূলত দুটি কারণে। দলীপ ট্রফি ফাইনালে দুই ইনিংস মিলিয়ে ঈশান ৩৫০ রান করলেন তিনি সেমিফাইনালে মনে রাখার মতো কিছু করতে পারেননি। এক্ষেত্রে ধারাবাহিকতা এগিয়ে রাখছে তিলক ভার্মাকে। তার পাশাপাশি এই মুহূর্তে উইকেটরক্ষক হিসেবে ভারতের টেস্ট জার্সি গায়ে দুর্দান্ত ছন্দে রিশভ পন্থ। তাকে বাদ দিয়ে ঈশানকে সুযোগ দেওয়া এইমুহূর্তে অসম্ভবের সামিল। এমন অবস্থায় অন্য কোনও ব্যাটারের বদলে তিলক ভার্মার অন্তর্ভুক্তিকেই বেশি যৌক্তিক মনে করছেন বিশেষজ্ঞরা।

     

    Click here to Read More
    Previous Article
    নেতাজি মেট্রো স্টেশনে যাত্রী-RPF বচসা ঘিরে উত্তেজনা
    Next Article
    মরক্কোর সঙ্গে প্রতিরক্ষা বন্ধন আরও মজবুত ভারতের! যৌথ উৎপাদন ও সামরিক প্রশিক্ষণে বাড়ছে অংশীদারিত্ব

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment