Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্নপূর্ণার মতোই মাসে মাসে মিলবে ৩ হাজার! যুবশক্তির ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে জানুন

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ক্ষমতায় এসেই বেকার যুবদের জন্য যুবশক্তি ভরসা কার্ড (Banglar Yuva Shakti) প্রকল্প এনেছে বিজেপি সরকার। এর মাধ্যমে তাঁদের মাসে মাসে ৩ হাজার ও ২ হাজার টাকা করে দেওয়া হবে। রাজ্য বাজেটে এই প্রকল্প (Government Scheme) সম্বন্ধে ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই স্কিমে আবেদন কবে থেকে শুরু হবে, এবার সেই নিয়ে সামনে এল বড় আপডেট।

    যুবশক্তির ফর্ম ফিল আপ কবে থেকে শুরু? | (Banglar Yuva Shakti)

    বিজেপি সরকারের প্রথম বাজেটে ভরসা কর্মসূচির ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। সেটিই আসলে যুবশক্তি প্রকল্প। এর মাধ্যমে স্নাতক পাশ বেকার যুবদের মাসে মাসে ৩ হাজার টাকা ও বাকিদের ২ হাজার টাকা করে দেবে রাজ্য। তবে এর জন্য বেশ কিছু শর্ত রয়েছে। সেগুলি পূরণ হলেই এই টাকা মিলবে।

    আরও পড়ুনঃ সেপ্টেম্বরেই মিলবে পুজোর বোনাস! ঘোষণা মন্ত্রী অর্জুনের, কারা পাবেন জানুন

    যুবশক্তির ঘোষণা হয়েছে বেশ কয়েক মাস হয়ে গেলেও এই প্রকল্পের ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি। কবে থেকে আবেদন করা যাবে সেই নিয়ে নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানায়নি রাজ্য সরকার। তবে আগামী ১ অক্টোবর থেকে এই প্রকল্প শুরু হতে পারে বলে খবর।

    জানা গিয়েছে, শীঘ্রই যুবশক্তির পোর্টাল চালু করতে চলেছে রাজ্য। এরপর অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদন শুরু হবে। সূত্র মারফত জানা গিয়েছে, আর কয়েক সপ্তাহের মধ্যেই আবেদন শুরু হয়ে যাবে।

    Banglar Yuva Shakti(6)

    এদিকে আগামী অক্টোবর মাস থেকে যদি যুবশক্তির ফর্ম ফিল আপ শুরু হয়, তাহলে নভেম্বর থেকে যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করতে পারে সরকার। যদিও এই প্রকল্পের আবেদন কবে থেকে শুরু হবে সেই বিষয়ে রাজ্যের তরফে এখনও নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানানো হয়নি। ফলে সেই ঘোষণা না হওয়া অবধি কিছুটা ধোঁয়াশা থাকছেই। অফিশিয়াল ঘোষণার পর সবটা স্পষ্ট জানা যাবে।

    Click here to Read More
    Previous Article
    মহালয়ায় ইডেনে মহাধামাকা! ১০ হাজার ঢাকের তালে পুজোর উদ্বোধন, চক্ষুদান করতে পারেন মোদী
    Next Article
    সেপ্টেম্বরেই মিলবে পুজোর বোনাস! ঘোষণা মন্ত্রী অর্জুনের, কারা পাবেন জানুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment