Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কৌশিকী অমাবস্যায় তারাপীঠযাত্রীদের সুখবর, চলবে একাধিক বিশেষ ট্রেন

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে চোখে পড়ার মতন ভক্তদের ভিড় দেখা যায়। আর এবার সেই ভিড় সামাল দিতে অতিরিক্ত ট্রেন চালানো সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Indian Railways)। জানা যায় আগামী ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া রামপুরহাট ও রামপুরহাট হাওড়া স্পেশাল ট্রেন চলবে। পাশাপাশি রামপুরহাটগামী একাধিক ট্রেনের সাধারণ দ্বিতীয় শ্রেণীর কোচের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে পূর্ব রেল।

    কৌশিকী অমাবস্যায় তারাপীঠে বাড়তি ট্রেনের ব্যবস্থা (Indian Railways)

    পূর্ব রেলের খবর অনুযায়ী (Indian Railways) কৌশিকী অমাব বর্ষায় মেলাজির প্রতি বছর রামপুরহাটগামী ট্রেনগুলিতে চোখে পড়ার মতন ভিড় দেখা যায়। তাই এবার যাত্রীদের কথা মাথায় রেখে অতিরিক্ত ট্রেন ও কোচের ব্যবস্থা করা হয়েছে। এক নজরে সেই বিষয়ে জেনে নিন বিস্তারিত তথ্য।

    Indian Railways additional trains arranged for Tarapith on kushiki amavasya

    আরও পড়ুন: হালুয়া বেশি মিষ্টি হয়ে গিয়েছে? স্বাদ ঠিক করার সহজ উপায় জানুন

    যাত্রীদের সুবিধার জন্য একাধিক নিয়মিত ট্রেনেও বাড়ানো হচ্ছে কোচের সংখ্যা। হাওড়া–জামালপুর কবিগুরু এক্সপ্রেস (১৩০১৫), জামালপুর–হাওড়া কবিগুরু এক্সপ্রেস (১৩০১৬), হাওড়া–রামপুরহাট শহিদ এক্সপ্রেস (১২৩৪৭), রামপুরহাট–হাওড়া শহিদ এক্সপ্রেস (১২৩৪৮), হাওড়া–আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস।

    (১৩০১৭) এবং আজিমগঞ্জ–হাওড়া গণদেবতা এক্সপ্রেস (১৩০১৮)-এ একটি করে অতিরিক্ত জেনারেল সেকেন্ড ক্লাস কোচ যুক্ত করা হবে।
    এই অতিরিক্ত কোচগুলি নির্দিষ্ট সূচি অনুযায়ী ৯ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ট্রেনে যুক্ত থাকবে।

    পাশাপাশি, ১১ সেপ্টেম্বর হাওড়া–রামপুরহাট–হাওড়া শহিদ এক্সপ্রেসে আরও একটি অতিরিক্ত জেনারেল সেকেন্ড ক্লাস কোচ যুক্ত করা হবে। ওই দিন শহিদ এক্সপ্রেসে মোট দু’টি অতিরিক্ত সাধারণ কামরা থাকবে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    গ্যাসের দামে বদল, পুজোর আগে মধ্যবিত্তের স্বস্তি বাড়ল না কমল? জানুন
    Next Article
    জোড়াফুল তুমি কার, ঋতব্রত না মমতার? এবার একদিনে দুই শিবিরকে তলব করল কমিশন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment