Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গম্ভীরের বড় সিদ্ধান্ত! ভারতীয় দলের সহ-অধিনায়ক পদ থেকে ছেঁটে ফেলা হবে শ্রেয়স আইয়ারকে

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে ভারতীয় দলে (Indian Cricket Team) সুযোগ পাওয়ার জন্য যোগ্য ক্রিকেটারের সংখ্যা নেহাত কম নয়। কিছুদিন পরেই দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) ওডিআই সিরিজ খেলতে মাঠে নামবে মেন ইন ব্লুজ। কিন্তু সেই সিরিজে ভারতের জার্সি গায়ে মাঠে নামতে পারবেন না ওডিআই দলের সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। গম্ভীরের ভারতীয় দলের অংশ হওয়ার বদলে তিনি উড়ে যাবেন জাপানের মাটিতে এশিয়ান গেমসে (2026 Asian Games) ভারতীয় দলকে নেতৃত্ব দিতে।

    জাপানের আইচি-নাগোয়াতে আয়োজিত হতে চলা এই এশিয়ান গেমসের অংশ হয়েছে ক্রিকেটও। ২০২৩ সালের এশিয়ান গেমসে ভারতীয় দল স্বর্ণপদক জয় করেছিল। এবারও সেরার খেতাব নিজেদের দখলে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে মেন ইন ব্লুজ। তবে মূল টুর্নামেন্টের জন্য আয়োজন ব্যবস্থা পছন্দ না হওয়ায় প্রধান খেলোয়াড়দের প্রত্যেককে সেই টুর্নামেন্ট খেলতে পাঠাচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড।

    BCCI to hold important meeting! These 5 issues of Team India will be discussed.

    আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর ভারতের আগামী বিশ্বকাপের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মঞ্চ। সেই সফরে শ্রেয়স আইয়ারের না থাকার সম্ভাবনা বেশ জোড়ালো। মূল একাদশকে না পাঠালেও কিছু অভিজ্ঞ সিনিয়র তারকাকে পাঠানোর বিষয়ে ভেবেছে বিসিসিআই, যার মধ্যে অন্যতম হলেন শ্রেয়স আইয়ার।

    আরও পড়ুন: মাত্র একটি সিরিজ খেলেই বিরাট কোহলিকে ছুঁয়ে ফেললেন পাডিক্কল! সামনে রাহুল দ্রাবিড়

    অনেকেই মনে করছেন এই ঘটনা শ্রেয়স আইয়ারের ওডিআই কেরিয়ারে বড় প্রভাব ফেলতে পারে। আসন্ন বিশ্বকাপের বেশিরভাগ অংশ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকার উচ্চ বাউন্সযুক্ত উইকেটে। সেই কথা মাথায় রেখে ইতিমধ্যেই শ্রেয়সের ব্যাক আপ হিসেবে তিলক ভার্মাকে প্রস্তুত থাকার কথা জানিয়েছে বিসিসিআই, এমন জল্পনা কিছুদিন আগেই সামনে এসেছিল।

    আরও পড়ুন: প্রিয় ক্রিকেটারের সাথে দেখা করতে সাইকেলে ওড়িশা থেকে মুম্বাই! ভক্তের কান্ড দেখে অবাক রোহিত শর্মা

    এমন পরিস্থিতিতে শ্রেয়সের অনুপস্থিতিতে ঈশান কিষাণ বা তিলক ভার্মার মতো কেউ দুর্দান্ত কোনও ইনিংস উপহার দিলে চাপে পড়ে যাবেন এইমুহূর্তে ভারতীয় দলের সহ-অধিনায়ক। এর আগেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সহ-অধিনায়কের পদে থাকা শুভমান গিলকে টি-টোয়েন্টি দল থেকে ছেঁটে ফেলতে দুইবার ভাবেনি বিসিসিআই। শ্রেয়স আইয়ার আশা করবেন তার সঙ্গেও যেন একই ঘটনা না ঘটে।

     

    Click here to Read More
    Previous Article
    'কৌশিকী অমাবস্যা বলে কোনো অমাবস্যা হয় না' বিস্ফোরক স্বামী পরমাত্মা নন্দজী মহারাজ

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment