Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পতনের পর এই প্রথম, কালীঘাট বনাম ঋতব্রতর তৃণমূলের জেরে কি জোড়া একুশে জুলাই হবে কলকাতায়?

    4 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ সবেমাত্র একুশে জুলাইয়ের (21st July) জনসভার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কলকাতা পুলিশকে সভা করার অনুমতি চেয়ে চিঠিও লিখেছেন তিনি। এরই মধ্যে বিপত্তি! নব তৃণমূল বা ঋতব্রতর তৃণমূলের তরফ থেকেও এল একুশে জুলাইয়ের প্রস্তুতির নির্দেশ। তবে কি সরকার পতনের পর জোড়া একুশে জুলাই পালন হবে কলকাতায়?

    কালীঘাট বনাম ঋতব্রতর তৃণমূলের জেরে জোড়া একুশে জুলাই কলকাতায়?

    আগেভাগেই ভিক্টোরিয়া হাউজের সামনে জমায়েত ও সভার জন্য অনুমতি চেয়েছে কালীঘাট তৃণমূল। এদিকে ঋতব্রতর দলের সাংসদ, কাউন্সিলাররাও ওই দিনেই সভা করতে চান। নব তৃণমূলের মতে, একাধিক মিথ্যে মামলা দেওয়া হচ্ছে সাথে সামাজিক অসম্মান হচ্ছে। এর প্রতিবাদে লালবাজার গিয়ে পুলিশ কমিশনারের সাথে দেখা করার কথা কাউন্সিলারদের প্রতিনিধি দলের।

    লালবাজার যাবে কাউন্সিলার প্রতিনিধিরা

    ঋতব্রত সমর্থকদের ব্লকের কোষাধ্যক্ষ আখরুজ্জামানের মতে, একুশে জুলাই হল আমাদের আবেগ। আগে এই দিনে যা ঘটেছে তা তৃণমূল কংগ্রেসের কর্মীদের যন্ত্রনা। এর আগে শহীদ পরিবারেরা প্রাপ্য মর্যাদা পাইনি নায়ক-নায়িকাদের ভিড়ে। এবারের সমাবেশে দেখবেন সঠিকভাবে শহীদদের প্রাপ্য শ্রদ্ধা জানানো হবে। সকলকে আমাদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছে। যেখানে অনুমতি মিলবে সেখানেই সমাবেশ হবে। তবে বরাবর ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করা হয়, এবারেও সেখানেই করার চেষ্টা করা হবে।

    আরও পড়ুনঃ তারাতলার দুর্ঘটনার নেপথ্যে কি ছিল কারণ? ভুল নকশা-চরম গাফিলতি প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

    রাজ্যে সরকারের পালাবদল হওয়ার পর থেকেই প্রতিনিয়ত ভাঙ্গন স্পষ্ট হচ্ছে তৃণমূলে। এদিকে দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থকার পর এই প্রথম ২১শে জুলাই। আদৌ কি ভিক্টোরিয়া হাউসের সামনে সমবেত হওয়ার অনুমতি দেবে কলকাতা পুলিশ? দিলে কাকে দেবে কালীঘাট তৃণমূলকে নাকি ঋতব্রতর তৃণমূলকে? উত্তর সময় দেবে।

    প্রসঙ্গত, একুশে জুলাইয়ের সমাবেশন নিয়ে বিদ্রোহী তৃণমূলের সাংসদদের দল NCPI এর তরফ থেকে কিছুই জানানো হয়নি। তবে কি তারা কোনো কর্মসুচি করবে নাকি করবে না? এদিকে কংগ্রেসের তরফ ওই দিন কর্মসূচির আয়োজন করা হতে পারে বলে জানা যাচ্ছে। যদিও অফিসিয়ালি কোনো ঘোষণা এপর্যন্ত আসেনি।

    Click here to Read More
    Previous Article
    দালাল চক্রে ইতি, ২৪ ঘন্টাতেই হবে জমি-বাড়ি রেজিস্ট্রি, ‘তৎকাল রেজিস্ট্রেশন’ চালুর পথে রাজ্য
    Next Article
    কলকাতায় আর হবে না হকার উচ্ছেদ! কোথায় বসতে পারবে জানিয়ে সমীক্ষা শুরুর নির্দেশ পুরসভার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment